এক্সপ্লোর

আজ থেকে শুরু হল উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ, আদালতের নির্দেশে ১,৫৮৫ জনের ডাক

ইন্টারভিউ যাঁরা দিতে এসেছেন, তাঁদের একটাই প্রশ্ন, নিয়োগ হবে কবে? আদালত খুললে, ২ সপ্তাহ পর মেধাতালিকা জমা দেওয়া হবে বলে জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান।  

কলকাতা: ৮ বছরের অপেক্ষা। এখনও নিয়োগপত্র পাননি কেউ। ২০১৪ সালে বিজ্ঞপ্তি জারি হয়। আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ২০১৫-তে। ইন্টারভিউ দেওয়ার পরও বাতিল হয় প্যানেল। শেষপর্যন্ত আদালতের নির্দেশে অভিযোগ জানিয়ে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের ডাক পেয়েছেন ১ হাজার ৫৮৫ জন। স্কুল সার্ভিস কমিশনের অফিসে আজই শুরু হল ইন্টারভিউ। তবে ইন্টারভিউ যাঁরা দিতে এসেছেন, তাঁদের একটাই প্রশ্ন, নিয়োগ হবে কবে? আদালত খুললে, ২ সপ্তাহ পর মেধাতালিকা জমা দেওয়া হবে বলে জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 

গত সেপ্টেম্বরে হাইকোর্টের নির্দেশে, ২০১৪-এর টেট পরীক্ষার্থীদের আজ ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ১৮৭ জনের তালিকা প্রকাশ করে বোর্ড। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে ভিড় করেন টেট চাকরিপ্রার্থীরা। দীর্ঘ লড়াইয়ের পর, ইন্টারভিউয়ে সফল হলে চাকরি মিলবে বলে আশা। 

হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউয়ের ডাক দেওয়া হয়েছে। সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কতজনের নিয়োগ? ১৮৭ জনকে নিয়োগ করার জন্য ৩ বার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৪ সালের টেট পরীক্ষার প্রেক্ষিতে নিয়োগ করার নির্দেশ ছিল।

কোন মামলা: পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল নিয়ে দায়ের হয়েছিল মামলা। প্রাথমিক ভাবে ১৮৭ জনকে টেট অনুত্তীর্ণ বলে ঘোষণা করা হলেও, ২০২১ সালের ডিসেম্বরে টেট উত্তীর্ণ বলে ঘোষিত হন ১৮৭ জন। তার প্রেক্ষিতে হাইকোর্টে দায়ের হয় মামলা।

প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া পাঁচটি নির্দেশই বহাল রাখল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। 

সিঙ্গল বেঞ্চের পুনরাবৃত্তি ডিভিশন বেঞ্চে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রইল ডিভিশন বেঞ্চে।

CBI তদন্তের নির্দেশেই সিলমোহর দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি লপিতা বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বহাল রইল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ এবং মানিক ভট্টাচার্যর ও তাঁর পরিবারের সম্পত্তির হিসাব পেশের নির্দেশও দিয়েছিলেন।

এদিকে করুণাময়ীতে গভীর রাতে পুলিশি অভিযান চলে। ঘটনাকে কেন্দ্র করে করুণাময়ীতে ধুন্ধুমার বাধে। ৮৪ ঘণ্টার মাথায় চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে করুণাময়ীতে আন্দোলনকারীদের তুলে দিল পুলিশ। ২০১৪-র টেট উত্তীর্ণদের অভিযোগ, তাঁদের ৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।  ভোররাতে আটক চাকরিপ্রার্থীদের পুলিশ বাসে করে এনে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দেয়। তবে এ সব কিছুর পরও পিছু হটতে নারাজ তাঁরা। আজ ভোরেই ২০১৪-র টেট উত্তীর্ণদের একাংশ শিয়ালদা স্টেশন চত্বর থেকে ফিরে যান ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে তাঁদের অবস্থান মঞ্চে। পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। সেইসঙ্গে আন্দোলনকারী মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, পুলিশ কীভাবে মহিলা আন্দোলনকারীদের ভোররাতে শিয়ালদা ও হাওড়া স্টেশন চত্বরে ছেড়ে দিল? তাঁদের নিরাপত্তা দেখবে কে? 

 

সেরা শিরোনাম

Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget