এক্সপ্লোর

App-Bike: নির্ধারিত ভাড়া, সঙ্গে আরও বিধিনিষেধ, অ্যাপ নির্ভর বাইক নিয়ন্ত্রণে উদ্যোগী পরিবহণ দফতর

অ্যাপ নির্ভর ক্যাবকে এখনও বাগ মানাতে পারেনি সরকার। দুর্ভোগ অব্যাহত। অভিযোগ যাত্রীদের। এরই মধ্যে অ্যাপ নির্ভর বাইক পরিষেবা নিয়ন্ত্রণে উদ্যোগী রাজ্য সরকার।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: অ্যাপ নির্ভর বাইক নিয়ন্ত্রণে উদ্যোগী হল পরিবহণ দফতর। ভাড়া ও অন্যান্য বিষয় নির্ধারণের জন্য গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। পরিবহণমন্ত্রী জানিয়েছেন, সরকারের চূড়ান্ত অনুমোদন পেলেই চালু হয়ে যাবে বিধি।

অ্যাপ নির্ভর ক্যাবকে এখনও বাগ মানাতে পারেনি সরকার। দুর্ভোগ অব্যাহত। অভিযোগ যাত্রীদের। এরই মধ্যে অ্যাপ নির্ভর বাইক পরিষেবা নিয়ন্ত্রণে উদ্যোগী রাজ্য সরকার। গঠন করা হয়েছে ৪ সদস্যের কমিটি। সেই কমিটিই বাণিজ্যিক বাইকের ন্যূনতম ভাড়া নির্ধারণ করবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। অ্যাপ নির্ভর বাইকে রাখতে হবে বাণিজ্যিক গাড়ির মতো হলুদ নম্বর প্লেট।   

পরিবহণ দফতর সূত্রে খবর, শহর ও শহরতলিতে প্রায় ১০ হাজার অ্যাপ নির্ভর বাইক চলে। তবে এই সব বাইক ট্যাক্সিকে নিয়ন্ত্রণে এখনও সেরকম সরকারি বিধিনিষেধ নেই। তাই পরিবহণ দফতর চাইছে এই সব বাইককেও বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে।  পরিবহণমন্ত্রী  ফিরহাদ হাকিম জানিয়েছেন, অ্যাপ নির্ভর বাইক নিয়ে আমাদের মিটিং চলছে। রেডি আছি।

পরিবহণ দফতর সূত্রে খবর, নবান্নের অনুমোদন পেলেই কার্যকর হবে বাণিজ্যিক বাইকের ক্ষেত্রে এই সরকারি বিধিনিষেধ।  আগে অ্যাপ নির্ভর ক্যাবের ক্ষেত্রে ভাড়া নিয়ন্ত্রণ সহ একগুচ্ছ বিধির কথা জানিয়েছিল পরিবহণ দফতর। তা এখনও কার্যকর হয়নি। ফলে অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়ছে। ন্যাশনাল কনজিউমার হেল্প লাইনের পরিসংখ্যান অনুযায়ী ১ এপ্রিল থেকে ১ মে, এই এক মাসে ৩ হাজার ২৫২টি অভিযোগ জমা পড়েছে অ্যাপ ক্যাব পরিষেবা নিয়ে। 

ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে আরও বলেছেন, ওলা-  উবেরের ক্ষেত্রে আমরা খুব দ্রুত বিধি কার্যকর করব। সূত্রের খবর, যাত্রীদের স্বার্থ বিরোধী কাজ ও নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগে দু’টি অ্যাপ নিরভর ক্যাব সংস্থাকে নোটিস পাঠিয়েছে সেন্ট্রাল কনজিউমার প্রটেকশন অথরিটি বা সিসিপিএ। 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget