এক্সপ্লোর

EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন

Mamata Banerjee: শনিবার হেয়ারিং হয়েছিল। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ঋত-তৃণমূলকে সময় দিয়েছিল কমিশন। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়রা প্রায় ২ ঘণ্টার মত ছিলেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন।

কলকাতা: গতকালই ২ তৃণমূলের সঙ্গে বৈঠকের পর 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশন। 'ঋতব্রত তৃণমূল'-এর জমা দেওয়া নথির প্রেক্ষিতে জবাব তলব কমিশনের। ১৬ সেপ্টেম্বরের মধ্যে 'কালীঘাট তৃণমূল'-এর জবাব চাইল কমিশন
প্রয়োজনে ১৭ সেপ্টেম্বর ফের শুনানি করতে পারে কমিশন। 

গতকাল হেয়ারিং হয়েছিল। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ঋত-তৃণমূলকে সময় দিয়েছিল কমিশন। কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়রা প্রায় ২ ঘণ্টার মত ছিলেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন। গত ১১ ও ১২ তারিখ কিছু অ্য়াডিশনাল ডকুমেন্ট জমা দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের বিভিন্ন নথি, কাগজ নিয়ে প্রশ্ন উঠেছিল। ঋতব্রত তৃণমূলের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে কমিশন জানতে চেয়েছে যে কালীঘাট তৃণমূলের কাছে এই সংক্রান্ত কী কী তথ্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে তার উত্তর চেয়েছে। ই-মেল করে বা পোস্টের মাধ্যমে আগামী ১৬ তারিখ দুপুর ৩টের আগে সব কিছুর উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 'কালীঘাট তৃণমূল'কে।

যদি কপি দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। আর সেই কপি বা তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশন মনে করেন যে কোনও পরবর্তী হেয়ারিংয়ের দরকার রয়েছে। সেক্ষেত্রে পরবর্তী হেয়ারিংয়ের জন্য়ও ভাবনা চিন্তা করা হচ্ছে। আগামী ১৭ তারিখ যার জন্য ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস ভেঙে খানখান হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূলের পাশে তৈরি হয়েছে ঋতব্রত তৃণমূল শিবির। কিন্তু জোড়া ফুলের প্রতীক কার কাছে থাকবে? 'কালীঘাট-তৃণমূল'? না 'ঋতব্রত-তৃণমূল'? দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, শনিবার এটাই ছিল মূল আলোচনার বিষয়। তৃণমূলের দুই শিবিরের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে নির্বাচন কমিশন। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে জোড়াফুলের প্রতীক পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান বিচার্য বিষয় হয়ে উঠতে পারে, সাংগঠনিক পদাধিকারী এবং নির্বাচিত সাংসদ ও বিধায়কদের বেশিরভাগ কোন দিকে রয়েছেন সেই বিষয়টি।

'ঋতব্রত-তৃণমূল' শিবিরের দাবি অনুযায়ী তাঁদের কাছে প্রয়োজনের থেকে অনেক বেশি বিধায়ক সংখ্যা রয়েছে। সাংগঠনিক যে পদাধিকারীদের সংখ্যার নিরিখেও তারাই এগিয়ে। কিন্তু সাংসদ সংখ্যা? তৃণমূলের প্রতীকে নির্বাচিত ২৮ জন লোকসভার সাংসদের মধ্যে ২০ জন NCPI-তে নাম লিখিয়েছেন। বাকি ৮ জন রয়েছেন কালীঘাট-তৃণমূল শিবিরে। 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের সঙ্গে এখনও লোকসভার একজন সাংসদও নেই। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget