এক্সপ্লোর

East Midnapore: নতুন বুথ কমিটি গঠন নিয়ে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নতুন বুথ কমিটি ঘিরে প্রকাশ্যে শাসকদলের কোন্দল।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের নতুন বুথ কমিটি ঘিরে প্রকাশ্যে এল শাসকদলের কোন্দল। নতুন বুথ কমিটিতে দলবদলকারীরা প্রাধান্য পেয়েছে, এমন দাবি তুলে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে তোপ ওই গ্রাম পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য শেখ সাহাবুদ্দিনের। আর এই একই ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ করেছে পদ্মশিবিরও।

২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর নন্দীগ্রামে একাধিক পদক্ষেপ নিয়েছিল ব্লক তৃণমূল নেতৃত্ব। সরিয়ে দেওয়া হয় গ্রাম পঞ্চায়েতের একাধিক প্রধান, উপপ্রধানকে। এমনকী একই সঙ্গে দলের নির্দেশে নন্দীগ্রামের ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরাও পদত্যাগ করেন। এবার নন্দীগ্রাম জুড়ে শুরু হল বুথ থেকে ব্লকস্তর পর্যন্ত বিভিন্ন কমিটিতে রদবদল। গত ১৬ অগাস্ট তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তরফে সেই জেলায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কাজের সুবিধার জন্য পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভার ভিত্তিতে, তমলুক ও কাঁথিতে দুটি সাংগঠনিক জেলা গড়ে তোলা হয়েছে। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডলকে। অন্যদিকে কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি। এই অবস্থায় মঙ্গলবার নন্দীগ্রামের কেন্দামারি গ্রাম পঞ্চায়েত এলাকার ২১২ ও ২১৩ নং বুথে নতুন করে বুথ কমিটি গঠন করলেন নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ দাস।

এই নতুন বুথ কমিটির গঠন নিয়েই প্রশ্ন তুলেছেন আবু তাহের অনুগামী  ওই গ্রাম পঞ্চায়েতেরই প্রধান মানসুরা বেগমের স্বামী তথা একই গ্রাম পঞ্চায়েতের  তৃণমূল সদস্য শেখ সাহাবুদ্দিন। ২১২ নং বুথের সভাপতি ছিলেন সাহাবুদ্দিনের নিজের ভাই জাহাঙ্গীর আলম। তাঁকে সরিয়ে সভাপতি করা হয়েছে শেখ নজরুলকে। আর এবারেই গড়ে ওঠা নতুন বুথ ২১৩ নং-এর সভাপতি করা হয়েছে নাসির আহমেদকে। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন শেখ সাহাবুদ্দিন। তাঁর বক্তব্য, এই বিধানসভা ভোটে নবনির্বাচিত ২১৩ নং-এর বুথ সভাপতি নাসির আহমেদ সিপিএমের হয়ে প্রচার করেছিল, আর তার বাড়িতেই নতুন বুথ কমিটির সভা করা হল। পাশাপাশি নাম না করে ব্লক তৃণমূল সভাপতি স্বদেশ দাসকে খোঁচা দিয়ে সাহাবুদ্দিন বলেছেন, 'দলনেত্রী কীভাবে হারলেন তার পর্যালোচনা না করে কেউ কেউ বুথ অঞ্চল কমিটি গঠন করছেন। তাও আবার দলীয় নির্দেশকে উপেক্ষা করেই।' যদিও শেখ সাহাবুদ্দিনের সমস্ত অভিযোগ খারিজ করে পাল্টা জবাব দিয়েছেন স্বদেশ দাসও। আর তৃণমূলের অন্দরের এই কোন্দল প্রকাশ্যে আসতেই তা নিয়ে খোঁচা দিয়েছে বিজেপিও। 

বলাই বাহুল্য নন্দীগ্রামে শাসক দলের এই দ্বন্দ্ব নতুন কিছু নয়। বিধানসভা ভোটের ফলাফলের পর আবু তাহের বনাম স্বদেশ দাস বারবার চোখে পড়েছে। বজ্রাঘাতে মৃত সোনাচূড়ার দুই যুবকের পরিবারের পাশে দাঁড়ানোই হোক বা আলাদা আলাদা 'খেলা দিবস' আয়োজন, দুই শিবিরকে দেখা গেছে পৃথক কর্মসূচি গ্রহণ করতে। তারপর কেন্দামারি এলাকায় নতুন এই বুথ কমিটি ঘিরে দুই শিবিরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির। এখন রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন, নতুন জেলা কমিটি কি পারবে এই দ্বন্দ্ব মিটিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে?

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget