এক্সপ্লোর

মধ্যপ্রদেশ থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ট্রানজিট রিমান্ডে আনা হল কলকাতায়

কোথায় নাশকতার ছক ছিল? কারা ছিল নিশানায়? সন্দেহভাজন জঙ্গিদের মডিউল এ রাজ্যে কতটা ছড়িয়েছে? হ্যান্ডলার কারা? এসবই এখন তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন।

কলকাতা: মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল কলকাতায়। আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে আবদুল রকিব কুরেশিকে। STF সূত্রে জানা গেছে, সন্দেহভাজন জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে সিক্রেট চ্যাট অ্যাপ ব্যবহার করত। তার মাধ্যমেই সাঙ্কেতিক ভাষায় চলত কথাবার্তা। কোথায় নাশকতার ছক ছিল? কারা ছিল নিশানায়? সন্দেহভাজন জঙ্গিদের মডিউল এ রাজ্যে কতটা ছড়িয়েছে? হ্যান্ডলার কারা? এসবই এখন তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন। ধৃত সন্দেহভাজন জঙ্গিদের জেরা করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে STF। 

মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের STF। ধৃতের নাম আবদুল রকিব কুরেশি। তার কাছ থেকে উদ্ধার হয় পেন ড্রাইভ, মোবাইল ফোন। রকিব কুরেশি এক সময়ে নিষিদ্ধ সংগঠন SIMI-র সদস্য ছিল। মহম্মদ সাদ্দামের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই এবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে STFএর দাবি। STF সূত্রে জানা গেছে, বহুদিন ধরেই নাশকতার পরিকল্পনা করছিল সন্দেহভাজন IS জঙ্গিরা। ২০১৯-এ ৮ মাসের জন্য নয়ডায় যায় মহম্মদ সাদ্দাম। ফিরে এসে বেসরকারি সংস্থায় চাকরি নেওয়ার পাশাপাশি, IS জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে ওই যুবক। STF-র দাবি, তিনজনের মগজ ধোলাই করেছিল সাদ্দাম।

বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে পড়াশোনাও করেছিল। এরপর নিজের টাকাতেই অস্ত্র কেনার পরিকল্পনা করে সাদ্দাম। খুনের ছক করলেও, টার্গেট স্থির হয়নি। মোক্ষম সময়ে সাদ্দামকে ধরে ফেলাতেই নাশকতার ছক বানচাল হয়েছে বলে মনে করছে STF। তবে সন্দেহভাজন IS জঙ্গিদের নিশানায় কারা ছিলেন? কোথায় হামলা চালানোর পরিকল্পনা ছিল? ধৃতদের জেরা করে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে STF। 

ধৃত দুই সন্দেহভাজন IS জঙ্গি মহম্মদ সাদ্দাম, ও সইদ আহমেদের সূত্র ধরে মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে আরও এক সন্দেহভাজন IS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। 

এসটিএফ সূত্রে দাবি,রকিব কুরেশি একসময় নিষিদ্ধ সংগঠন SIMI'র সদস্য ছিল।  মহম্মদ সাদ্দামের সঙ্গে যোগাযোগ ছিল ধৃত রকিব কুরেশির। ধৃতের কাছে উদ্ধার হয় পেন ড্রাইভ, মোবাইল ফোন। 

এদিক, ধৃত ২ সন্দেহভাজন জঙ্গি জেরায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।  এসটিএফ সূত্রে দাবি, ২০১৯-এ ৮ মাসের জন্য নয়ডায় যায় সাদ্দাম। বেসরকারি সংস্থায় চাকরি নিয়েই IS জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে করে সে। ৩ জনের মগজধোলাইও করেছিল সাদ্দাম। বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে পড়াশোনাও করেছিল। এরপর সে নিজের টাকাতেই অস্ত্র কেনার পরিকল্পনা করে। খুনের ছকও কষেছিল, কিন্তু টার্গেট স্থির করেনি। 


তদন্তকারীরা মনে করছেন, সঠিক সময়ে সাদ্দামকে ধরে ফেলাতেই ছক বানচাল হয়েছে। তাঁরা জানার চেষ্টা করছেন, 
সন্দেহভাজন IS জঙ্গিদের নিশানায় কারা ছিলেন? কোথায় হামলা চালানোর পরিকল্পনা ছিল? এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জঙ্গিদের জাল কতদূর বিস্তৃত? আর কার জড়িত? ধৃত সন্দেহভাজন আইএস জঙ্গিদের জেরা করে জানতে চায় এসটিএফ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget