এক্সপ্লোর

Thought Of Swami Vivekananda On Yoga : 'আত্মমুক্তির সাধনাই হল যোগ', স্বামীজীর দেখানো পথে কীভাবে হাঁটবে সাধারণ মানুষ?

World Yoga Day : 'আত্মমুক্তির সাধনাই হল যোগ', বলেছিলেন স্বামীজী। মা সারদা বলেছিলেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগত তোমার। এই সহজ কথাতেই লুকিয়ে যোগের মূল মন্ত্র।

রবীন্দ্রনাথ লিখেছিলেন ’বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও' । কী এই যোগ (Yoga) ? যোগ মানে কি শুধুই শরীরচর্চা ? নাকি ঋষি-মুনিদের ধ্যান তপস্যা ? নাকি একেবারেই অন্যকিছু?  এই প্রশ্নটি রয়েছে অনেকের মনেই। ভারতে হিন্দু ধর্ম শাস্ত্র যে  যোগের কথা বলে তা কি শুধুই শরীরের কসরত ? এই প্রশ্ন নিয়ে এবিপি লাইভ পৌঁছে গিয়েছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের শাখাকেন্দ্র সারদাপীঠে।  সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানন্দ ব্যাখ্যা করলেন, ভারতীয় শাস্ত্রে যোগ কী, কীভাবেই বা তা শুরু করতে পারেন সাধারণ মানুষ। চিত্তবৃত্তি নিয়ন্ত্রণ করে কীভাবে এক-পা এক-পা করে এগনো যায় স্বামীজী (Swami Vivekananda) নির্দেশিত আত্মমুক্তির পথে। না, পথটা সোজা নয় ঠিকই। তবে একেবারে অগম্যও নয় !
 
স্বামী শাস্ত্রজ্ঞানন্দ ব্যাখ্যা করলেন,  স্বামী বিবেকানন্দের কথায়, ভারতের যোগ-সাধনার হল আসলে আত্মমুক্তির সাধনা। ভগবত গীতায় যোগ শব্দটির নানা ভাবে ব্যবহার হয়েছে। ১৮ টি অধ্যায়ে নানা ভাবে যোগ শব্দটি রয়েছে। যোগ এই শব্দের অর্থ হল যুক্ত হওয়া। শরীর-মনের বৃত্তিগুলিই মূলত আমাদের চালিত করে। অর্থাৎ  কর্ম ও তার থেকে আশা, প্রাপ্তির আনন্দ, অপ্রাপ্তির যন্ত্রণা, সবের মূলেই এই চিত্তবৃত্তি। যার জেরেই তৈরি হয় পারস্পরিক সংঘাত। কিন্তু এই চাওয়া-পাওয়া থেকে ঊর্ধ্বে উঠে, নিজের চৈতন্যের সঙ্গে সংযুক্তি ঘটানোই প্রকৃত যোগ। আর তা আয়ত্তে আনতে পারলেই ক্ষুদ্র-দুঃখ সব তুচ্ছ মনে হবে। দুঃখ বিয়োগ ও চৈতন্যের সঙ্গে সংযুক্তি হওয়াই যোগ। মনটাকে নিয়ন্ত্রণে রাখার অভ্যেস করতে হবে। এই পথে সাধারণ মানুষ এগোবে কীভাবে ? স্বামী শাস্ত্রজ্ঞানন্দ বলছেন,

    • প্রতিদিন একটা নির্দিষ্ট সময় মনকে স্থির করার চেষ্টা করতে হবে, কোনও সুচিন্তায় বা মূর্তিতে মনকে গুটিয়ে আনার চেষ্টা করতে হবে। একদিনে তো সম্ভব নয়। রোজ চেষ্টা করলে মনের বিক্ষিপ্তি নিয়ন্ত্রণ করা সম্ভব।
    • এরপর মনের নেতিবাচক ভাব দূর করতে, পারিপার্শ্ব থেকে ইতিবাচক দিকটি গ্রহণ করতে হবে। যেমন,  আশেপাশে তো কতকিছু ভাল রয়েছে।  ভাল বই, ভাল মানুষের সঙ্গ, ভাল চিন্তা, সেই সব কিছুর মধ্যে যদি সময় কাটানো যায়, তাহলে মনে সেই ইতিবাচক জিনিসগুলি একটি সংস্কার হিসেবে থেকে যাবে, যা নেতিবাচক ভাবনাকে প্রবেশ করতে বাধা দেবে। যে কোনও স্বপ্নভঙ্গ, হতাশা, অবসাদ এগুলির সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে। কারণ মন ইতিমধ্যেই নেতিবাচক জিনিসগুলির সঙ্গে লড়ার ক্ষমতা দিয়েছে। 

  • অনেকেই সবসময় মনে করেন, আমার মতো দুঃখী বোধ হয় কেউ নেই। এর থেকেই জন্মায় হতাশা। মানুষ যদি তার থেকে দুঃখী, আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাহলে যেমন মনের তৃপ্তিও হবে আর অবসাদের অতলে তলিয়ে যাবে না। নিজের দুঃখের থেকেও অন্য কারও কষ্ট যে বেশি তা অনুধাবন করতে পাবে। স্বামীজীর শিবজ্ঞানে জীবসেবার আদর্শ সেই কথাই বলে। জীবনের একটা অন্য অর্থ আসবে। 
  • গীতা আমাদের শিখিয়েছে "কর্মণ্য বাধিকারস্তে, মা ফলেষু কদাচন।" অর্থাৎ ফলাফলের বিষয়ে চিন্তা না করে নিঃস্বার্থভাবে কাজ করা। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথায়, কাঁঠাল ভাঙার সময় যেমন হাতে তেল মেখে নিতে হয়, তাহলেই আর কাঁঠালের আঠাটা হাতে লাগে না, ঠিক তেমন ভাবে কর্ম করার সময় ফলের আশা ত্যাগ করতে হবে। কারণ ফলের প্রতি এই আশা থেকেই কিন্তু আশাহত হওয়ার যন্ত্রণা শুরু। এই আসক্তি ত্যাগের সাধনাই আসল। যা অতটা সহজ নয়। 

মা সারদা বলেছিলেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগত তোমার। সহজ এই বার্তার মাধ্যমেই শ্রী মা সারদা বুঝিয়ে দিয়েছিলেন,  যোগের মর্মার্থ। অর্থাৎ, নির্বাসনার প্রার্থনা । বাসনা না থাকার প্রার্থনা করার কথা বলেছিলেন মা সারদা। যার অর্থ, আমি শুধু আমার সুখ চাইব, এই বাসনাটা বিয়োগ করতে হবে। সারদাদেবী বলেছেন, যখন মানুষ যে কোনও কাজ থেকে আত্মচিন্তাটুকু বাদ দিতে পারবে, জগতের জন্য ভাবতে পারবে, তখনই সাধনা সার্থক হবে। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget