এক্সপ্লোর

Alipurduar News: চিতার আক্রমণ আলিপুরদুয়ারে, আহত তিন শিশু

West Bengal News: এরই মধ্যে আচমকা চিতাবাঘ শিশুদের উপর আক্রমণ চালায়। শিশুদের চিৎকারে বেরিয়ে আসে সবাই। ছুটে চলে আসেন বাবা কিশোর ওঁরাও।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চিতার আক্রমণে (Leopard Attack) গুরুতর আহত তিন শিশু। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং গ্রাম পঞ্চায়েতের দলগাঁও বস্তির বাঁধের পাড় এলাকায়। আহত শিশুদের চিকিৎসা চলছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে।

চিতার আক্রমণে আহত: স্থানীয় সূত্রে খবর, দিনমজুর কিশোর ওঁরাও-এর তিন সন্তান বাড়ির উঠোনেই বেঞ্চে বসে পড়াশোনা করছিল। ঘরে কিশোর ওঁরাও-এর ভাই এবং এক বন্ধু রান্নার কাজ করছিল। বাড়ির উঠোনে শিশুদের রেখেই তার বাবা পাশের দোকানে যায়। এরই মধ্যে আচমকা চিতাবাঘ শিশুদের উপর আক্রমণ চালায়। শিশুদের চিৎকারে বেরিয়ে আসে সবাই। ছুটে চলে আসেন বাবা কিশোর ওঁরাও। চিতাবাঘটি ভয়ে পালিয়ে যায় বলে দাবি। কপালক্রমে প্রাণে বাঁচলেও তিন শিশুই চিতার আঁচড়ে ক্ষত-বিক্ষত। তাদেরকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন জলদাপাড়া জাতীয় উদ্যান অন্তর্গত মাদারিহাট রেঞ্জ আধিকারিক রামিজ রোজার বলেন ,আহতদের চিকিৎসার ব্যয়ভার বন দফতর বহন করবে। এলাকায় বসানো হচ্ছে খাঁচা। পাশাপাশি চলবে বনকর্মীদের টহলদারি। 

এদিকে রেসিডেন্সিয়াল হাতির তাণ্ডবে (Bankura Elephant) অতিষ্ঠ বাঁকুড়ার (Bankura) দশ-পনেরোটি গ্রামের মানুষ। রাত হলেই মাঠের ফসল খেতে বেরিয়ে আসছে সে, অভিযোগ এমনই। গত মাসে গড়বেতা বিক্রমপুর রাজ্য সড়কের জামবনি মোড়ে প্রায় আড়াই ঘণ্টা ধরে রাস্তা আগলে দাঁড়িয়ে থাকে সে। বন দফতরে বার বার জানিয়েও সুরাহা মেলেনি, শোনা গিয়েছে এমন কথাও। দীর্ঘ দু-তিন মাস ধরে এই তাণ্ডব চলছে বলে দাবি স্থানীয়দের। ফলে সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। তাঁদের দাবি, রাত হলেই জঙ্গল-লাগানো মাঠের ফসল খেতে বেরিয়ে আসে হাতিটি। শুধু তাই নয়, রাস্তা আগলে দাঁড়িয়ে ছিল হাতি। যার ফলে যাত্রীবাহী বাস-সহ সাধারণ মানুষের যাতায়াতে তীব্র সমস্যা হয়। স্থানীয়দের বক্তব্য, গত দু'মাস ধরে এলাকার মানুষ জন বন দফতরে এই নিয়ে বার বার অভিযোগ জানিয়েছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি। তাঁদের অভিযোগ, খেতে কুমড়ো লাগানো হয়েছিল। হাতি এসে সেই কুমড়ো সমস্ত নষ্ট করে দিয়েছে। ফলে নতুন করে গাছ লাগাতে বাধ্য হন তাঁরা। বন দফতরের বক্তব্য, একলা থাকায় হাতিটি অন্যত্র যেতে পারছে না। মাঝে মাঝে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের দিকে হাতিটি নিয়ে যাওয়া হলেও ফের সেটি বাঁকুড়ার জামবনীর জঙ্গলে ফেরত চলে আসে। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন: South 24 Parganas: ভোট মিটলেও মিটছে না অশান্তি, ভাঙড়ে অস্ত্র ভাণ্ডারের হদিশ

সেরা শিরোনাম

News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Road Accident News: নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক
নিউটাউনে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু এক বাইক চালকের, আটক ঘাতক গাড়ির চালক

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget