এক্সপ্লোর

South 24 Parganas: ভোট মিটলেও মিটছে না অশান্তি, ভাঙড়ে অস্ত্র ভাণ্ডারের হদিশ

Bhangar Arms Recover: বোমা ফাটার শব্দ এখন শোনা যাচ্ছে না। কিন্তু, ভয়ের ভাঙড়ে অব্যাহত অস্ত্রের ঝনঝনানি। ভাঙড়ের চালতাবেড়িয়া পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় হদিশ মিলল অস্ত্র ভাণ্ডারের।

কলকাতা: ভাঙড় (Bhangar) আছে ভাঙড়েই। ভোট মিটলেও অশান্তি থামার নাম নেই। এবার চালতাবেড়িয়া পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় উদ্ধার হল রাশি রাশি অস্ত্র। গ্রেফতার করা হয়েছে বাবা-ছেলেকে। ওই বাড়িতেই কি অস্ত্র তৈরি হত? আর কারা যুক্ত ছিল? খতিয়ে দেখছে পুলিশ।

ভোট মিটলেও অশান্তি থামার নাম নেই: বোমা ফাটার শব্দ এখন শোনা যাচ্ছে না। কিন্তু, ভয়ের ভাঙড়ে অব্যাহত অস্ত্রের ঝনঝনানি। ভাঙড়ের চালতাবেড়িয়া পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় হদিশ মিলল অস্ত্র ভাণ্ডারের। গ্রেফতার হলেন বাবা-ছেলে। আর তার সঙ্গেই ফের সামনে চলে এল তৃণমূল ও আইএসএফ-এর দ্বন্দ্ব।গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার চালতাবেড়িয়ার বাসিন্দা শেখ করিমের বাড়িতে তল্লাশি চালায় কাশীপুর থানার পুলিশ। উদ্ধার হয় একটি পাইপগান, একটি দেশি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি।এছাড়াও, ৫০ বান্ডিল সুতলি, স্প্লিন্টার, বোমা ও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার হয় ঘটনাস্থল থেকে বাড়ির মালিক শেখ করিম ও তাঁর ছেলে শেখ ইয়াসিনকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে পুলিশ।

বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, ওই বাড়িতে কি অস্ত্র তৈরি হত?নাকি বাইরে থেকে আনা হত? কী উদ্দেশ্যে এত অস্ত্র রাখা হয়েছিল? বাবা-ছেলে বাদে আর কারা যুক্ত এই চক্রে? এই ঘটনার প্রেক্ষিতে ভাঙড় ফের তেতে উঠেছে রাজনৈতিক সংঘাতে।ধৃতরা ISF-এর সক্রিয় কর্মী বলে দাবি করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটে ভাঙড় যেন সন্ত্রাসের লীলাক্ষেত্র হয়ে উঠেছিল, মুড়ি মুড়কির মতো বোমা। গুলির শব্দ, একের পর এক খুন, মনোনয়ন থেকে গণনা, ভোট পর্বে শুধুমাত্র ভাঙড়েই ৭ জনের মৃত্য়ু হয়।কিন্তু, ভোটপর্ব চুকলেও, পঞ্চায়েত গঠন হয়ে গেলেও ভাঙড় আছে ভাঙড়ের। উদ্ধার হল রাশি রাশি বোমা, অস্ত্র তৈরির সরঞ্জাম।

পঞ্চায়েত ভোটের (panchayat election) আবহে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের বহু ঘটনা নজরে আসে। যেমন গত জুলাই মাসের গোড়ায় মালদা থেকে অস্ত্র উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে, মালদার রতুয়ার জাননগর গ্রামে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। পাকড়াও করে অস্ত্র কারবারি সন্দেহে দু'জনকে গ্রেফতাও করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজন রতুয়া ও আরেকজন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা।  

আরও পড়ুন: Fraud Case: ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ৩

সেরা শিরোনাম

Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget