এক্সপ্লোর

Nadia News:ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ ৩ স্কুলপড়ুয়া, উদ্ধার ১ জনের দেহ

Three Students Went Missing:ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ তিন স্কুলপড়ুয়ার মধ্যে এক জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ায়। বাকি দু'জনের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ তিন স্কুলপড়ুয়ার মধ্যে এক জনের দেহ উদ্ধার (Body Recovery) ঘিরে চাঞ্চল্য নদিয়ায় (Nadia)। বাকি দু'জনের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী (State Disaster Response Force)।

কী ঘটে?
যা জানা গিয়েছে, কালীগঞ্জে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়েছিল তিন ছাত্র। তার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে তাদেরই এক জনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ছাত্রের নাম ওমর শেখ বলে জানিয়েছে পুলিশ। আজ সকালে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ওমরকে। নিখোঁজ বাকি দুই ছাত্রের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে রয়েছেন কালীগঞ্জের বিডিও উৎপল দাস মুহুরি। ভাগীরথীর তীরে আপাতত নিখোঁজ ছাত্রদের পরিবার ও উৎসুক জনতার ভিড়।

নিখোঁজ গত মাসে...
গত মাসে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সম্রাট ঘোষের খোঁজে কোচবিহারের তোর্সা নদীতে তল্লাশি চলে টানা। ১৯ বছরের সম্রাটের বাড়ি ডাউয়াগুড়িতে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন প্রথম বর্ষের পড়ুয়া। গতকাল নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ জন বন্ধুর সঙ্গে কালাপানি এলাকায় তোর্সায় স্নান করতে নেমেছিলেন সম্রাট। এরপরই তিনি তলিয়ে যান। ঘটনার দিন রাতেই ডুবুরি নামিয়ে একদফা তল্লাশি চালানো হয়। বর্ষবরণের দিন মর্মান্তিক দুর্ঘটনা! বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে তোর্সা নদীতে ডুবে মৃত্যু হল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ২০ ঘণ্টা পর উদ্ধার হল দেহ। বিশ্ববিদ্যালর কর্তৃপক্ষের বিরুদ্ধে নজরদারিতে গাফিলতির অভিযোগে সরব নিখোঁজ ছাত্রের পরিবার। যদিও এনিয়ে মন্তব্য করতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।৭ বন্ধুর সঙ্গে নেমেছিলেন নদীতে স্নান করতে। বাকিরা কোনও ফিরলেও, আর ফেরা হয়নি তাঁর। বাংলা বছরের শুরুর দিনেই, কোচবিহারের তোর্সা নদীতে ডুবে মৃত্যু হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের। ২০ ঘণ্টা পর উদ্ধার হল দেহ! শোকের পাথর পরিবার-পরিজন-বন্ধুরা। শোকের ছায়া বিশ্ববিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম সম্রাট ঘোষ। ১৯ বছরের সম্রাটের বাড়ি ডাউয়াগুড়িতে। পুণ্ডিবাড়িতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকতেন প্রথম বর্ষের ওই পড়ুয়া। দুর্ঘটনাটি ঘটে কোচবিহারের কালাপানি এলাকায় তোর্সা নদীতে। স্থানীয় সূত্রে খবর, নববর্ষে বিশ্ববিদ্যালয় ছুটি থাকায়, ৭ বন্ধুর সঙ্গে তোর্সায় স্নান করতে নামেন সম্রাট। এর পরই ৪ জন তলিয়ে যান। স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে ৩ জনকে উদ্ধার করতে পারলেও তলিয়ে যান সম্রাট।

আরও পড়ুন:যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget