এক্সপ্লোর

BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?

Sushmita Dev, Sukhendu Sekhar Roy: রাজ্যে পালাবদলের পরই তাঁরা রাজ্যসভায় তাঁদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন। এবার সেই সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক যোগ দিলেন বিজেপিতে।

কলকাতা: বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ। রাজ্যে পালাবদলের পরই তাঁরা রাজ্যসভায় তাঁদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন। কেউ মুখ খুলেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। আর এবার সেই সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক যোগ দিলেন বিজেপিতে। সল্টলেকের বিজেপি অফিসে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা নিজেদের হাতে তুলে নেন তাঁরা।

আরও পড়ুন: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

উল্লেখ্য, এদিন বিকালে বিজেপির সল্টলেকের পার্টি অফিসে আসেন সুস্মিতা দেব ও সুখেন্দুশেখর রায়। তারপর সেখানে আসেন প্রকাশ চিক বরাইক। আর তারপরই প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে যে তবে কি এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তাঁরা? গত সোমবার অমিত শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দুশেখর রায়। আগেই রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক। প্রসঙ্গত, ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন। সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেবের পদত্যাগের ফলেই হবে এই নির্বাচন।

 

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, এই ৩ সাংসদ বিজেপিতে যোগ দেওয়ায় তাঁরা খুশি, খুশি হয়েছেন বিজেপি কর্মীরাও। যদিও রাজ্য সভায় তাঁরা প্রার্থী হচ্ছেন কি না, তা নিয়ে কিছুই খোলসা করে বলেননি রাজ্য বিজেপির সভাপতি। সুখেন্দু শেখর রায় পাস থেকে বলেন, আপাতত বিজেপির সভায় আমাদের দেখতে পাবেন।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়ের প্রসঙ্গও আসে। শমীক ভট্টাচার্য বলেন, "শিবেন্দু শেখর রায়ের জন্য আজ ফরক্কা ব্রিজ দেখতে পাচ্ছেন। মালদাকে এই দেশের মধ্যে দেখতে পাচ্ছেন। আজ উনি না থাকলে যাঁরা ওখানের লিগ্যাসিকে এনজয় করছেন, তাঁরা কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কোন দিকে ছিলেন সেটাও মানুষ জানেন। এই সব ইতিহাস এই সরকারের আমলে ধীরে ধীরে বেরিয়ে আসবে।"

তৃণমূলের জন্য বিজেপির দরজা এখনও বন্ধ, জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাহলে সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইকের যোগদান? এই প্রসঙ্গে তিনি বললেন, ব্যতিক্রম তো থাকবেই। এর পর তিনি বলেন, পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত। তিনি আরও বলেন, "৪ ঘণ্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুঠ করেছেন, তাঁদের জন্য দরজা বন্ধ।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget