এক্সপ্লোর

NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?

NCPI-র তিন সাংসদ - আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। সেই সঙ্গে  তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ...

নয়াদিল্লি :  বিধানসভা ভোটে ভরাডুবির পরই, তৃণমূল ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়েছে। বিধানসভায় রয়েছে 'ঋতব্রত তৃণমূল'। সংসদে তৃণমূলের বিদ্রোহী ২০জন NCPI-তে মিশেছেন।র 'কালীঘাট তৃণমূল'-এর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কার্যত একা। এই আবহেই দিল্লিতে তৃণমূলত্যাগী ও অধুনা এনসিপিআই-এর  সাংসদদের সঙ্গে মঙ্গলবার হাই ভোল্টেজ বৈঠক। তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টানটান বৈঠক। তারপরই একের পর এক এনসিপিআই সাংসদ গেলেন এনডিএ-র সঙ্গে বৈঠকে। একে একে ঢুকলেন শতাব্দী, কাকলি, সুদীপরা। কিন্তু এলেন না সেই তিন জন। যাঁদের অনুপস্থিতি নিয়ে আগের মিটিংয়েও জল্পনা তৈরি হয়েছিল। সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না NCPI-এর তিন সাংসদ। আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাহলে কি এনসিপিআই-এর বিজেপির সঙ্গে মিশে যাওয়ার জল্পনার মধ্যেই মতপার্থক্যের ছবি? সংসদে উপস্থিত থাকলেও টানা দ্বিতীয়বার NDA-র বৈঠকে যোগ দিলেন না NCPI-র তিন সাংসদ - আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। সেই সঙ্গে  তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেবৈঠকে তাঁরা অংশ নেবেন ঠিকই, তবে  এনডিএ-র সঙ্গে বৈঠকে তাঁরা নেই। 

দিল্লিতে NDA-র গুরুত্বপূর্ণ বৈঠকে একদিকে যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা যোগ দিলেন, তখনই  আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানরা এলেন না আগের দিনের মতোই। তাঁদের অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। NDA-র বৈঠকে অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে আবু তাহের বলেন,'আমরা NDA-তেও নেই, BJP-তেও নেই'। তবুও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাঁরা যোগ দেবেন। আবু তাহেরের কথায়, "NDA-র বৈঠকে না থাকলেও মুখ্যমন্ত্রীর বৈঠকে থাকব। উন্নয়নের স্বার্থেই সেই বৈঠকে অংশ নেব।" তাঁদের মতে,  রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা জরুরি।

সংসদে NCPI-এর সাংসদরা প্রথম থেকেই বিজেপি পরিচালিত NDA-কে সমর্থন করে আসছেন। অন্যদিকে ঋতব্রত তৃণমূলও বিজেপি ঘেষা বলেই মনে করে রাজনৈতিকমহল। তবে কি,  সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদের এই তিন সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি ঘিরে রাজ্যে ও দিল্লিতে এক জটিল পরিস্থিতি।                                             

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget