এক্সপ্লোর

Weather News: এক ঘণ্টার ঝড়ে ক্ষতির ওপর ক্ষতি! গঙ্গায় নৌকাডুবি, নিখোঁজ ১!

Weather News Update: চুঁচুড়ার চাঁদনি ঘাটে গঙ্গায় মাছ ধরতে গিয়ে ঘটে যায় এই দুর্ঘটনা

কলকাতা: শুক্রবার দুপুরে হঠাৎ অন্ধকার করে এল আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল না এত বড় দুর্যোগের। কার্যত কিছু বুঝে ওঠবার আগেই, ঝড়ে লণ্ডভণ্ড কলকাতা থেকে জেলা। প্রায় ১ ঘণ্টার ঝড়ে, তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমল বটে, তবে সমস্যাতেও পড়লেন মানুষ। কলকাতার অন্তত ২৫ জায়গায় গাছ ভেঙে বন্ধ হয়ে গিয়েছেল রাস্তায়। জলমগ্ন হয়ে পড়ে একাধিক এলাকা। জেলা থেকে শহর মিলিয়ে, মোট ৭ জনের মৃত্যু হয়েছে এই এক ঘণ্টার দুর্যোগেই। আর শুক্রবার রাতের দিকে জানা গেল, ঝড়ে ক্ষতি হয়েছে আরও! ঝড়ের মধ্যে পড়ে গঙ্গায় হয়েছে নৌকাডুবি। ঘটনায় এখনও পর্যন্ত একজন নিখোঁজ।

মাছ ধরতে গিয়ে নিখোঁজ মৎসজীবী

জানা যাচ্ছে, চুঁচুড়ার চাঁদনি ঘাটে গঙ্গায় মাছ ধরতে গিয়ে ঘটে যায় এই দুর্ঘটনা। ঝড়ের মধ্যে পড়ে নৌকাডুবি হয়। ২ মৎস্যজীবীর মধ্যে একজন নিখোঁজ। একজন মৎসজীবীকে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ মৎস্যজীবী খোকন মণ্ডলের খোঁজে এখনও তল্লাশি চলছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনোও খোঁজ পাওয়া যায়নি। অন্যদিকে এই ঝড়ের কারণেই, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, খাস কলকাতায়। আউট্রামঘাট স্টেশনে ওভারহেড তারের উপরে গাছ ভেঙে পড়ে। এর ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। ওভারহেড তারে গাছ পড়ে প্রথমে আগুন লেগে যায়, বেশি কিছুক্ষণ ধরে যথেষ্ট ভয়াবহভাবে জ্বলতে থাকে আগুন। জানা যাচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। আউট্রাম গাছের পাশে যে চক্ররেল রয়েছে, তারই তারের ওপর একটি আম গাছ ভেঙে পড়ে। এর ফলে আগুন লেগে যায় ওই জায়গায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঝড় শুরু হওয়ার পরেই, ওই যুবক আম গাছের নিচে আম কুড়োতে এসেছিলেন। কিছুটা আম কুড়িয়ে নিয়ে এসে, রেখে ফের ওই যুবক গাছতলায় গিয়েছিলেন আম কুড়োতে। সেই সময়েই গাছ ভেঙে পড়ে আগুন ধরে যায়। বাসিন্দারা ওই সময়ে একটা আওয়াজ শুনতে পান, পাশাপাশি শুনতে পান একটা চিৎকার। সেই সময়েই ওই যুবক মারা গিয়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে রেলের চিকিৎসক এসে, পরীক্ষা করে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: Weather Update News: জেলা থেকে শহর, স্বস্তির বৃষ্টি কমাল দাবদাহ! এক ধাক্কায় তাপমাত্রা কমল কয়েক ডিগ্রি

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget