এক্সপ্লোর

Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!

মদন মিত্র বলেন, 'মমতা বন্দোপাধ্যায় শুনে নিন, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। ওই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদেবের নয়। ওই টাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের'।

কলকাতা: এক একুশে জুলাই, দাবিদার চার পক্ষ। মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে কর্মসূচি পালন করছে 'ঋতব্রত-তৃণমূল' শিবির। সেই মঞ্চ থেকে এবার একের পর এক আক্রমণ শানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।                                                 

এদিন তিনি বলেন, 'আপনারা আমাকে গ্যারান্টি দিন কেউ ইট মারবেন না। আজকের এই ব্যানারের জন্য কোটি কোটি সালাম জানাই। প্রাক্তন মুখ্যমন্ত্রী না থাকলে তৃণমূল কংগ্রেসের এই চেহারা হত না। এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে শহিদদের পরিবার থাকত পিছনে। এই মঞ্চে সানগ্লাস ঘোরাতে ঘোরাতে আসতেন সেলিব্রিটিরা'। 

এরপরই ঋতব্রত-তৃণমূলের তরফে করা ২১ জুলাই মঞ্চ থেকে  মদন মিত্র বলেন, 'মমতা বন্দোপাধ্যায় শুনে নিন, আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। একটা ছোট্ট ছেলে লিপ্স অ্যান্ডস বাউন্ডসের নামে রোজগার করে। অরূপ বিশ্বাস চিঠি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার আর্জি জানিয়েছে। সেদিনই বুঝতে পারলাম ওই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদেবের নয়। ওই টাকা তৃণমূল কংগ্রেস কর্মীদের'।            

আরও পড়ুন, 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার

মদন মিত্র বলেন, 'দলটা ৩ টুকরো হওয়ার জন্য মমতা বন্দোপাধ্যায় দায়ী। আপনি এখানে আসুন, আমাদের উত্তরীয় পেতে দেব। একবার স্বীকার করে নিন, গান্ধারীর মতো ছিলেন। আপনাকে কেউ একটাও ডিম ছুড়বে না। আমরা এই স্পটে দাঁড়িয়েছিলাম ১৯৯৩ সালের ২১ জুলাই। আমি সকাল ৮টায় মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলাম। আর আজ সব ফাঁকা।'  

'অভিষেক ১ ঘণ্টা সময় দিয়েছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ মাস সময় দিচ্ছি, অভিষেকের হাত ছাড়ুন', মেয়ো রোডের সভা থেকে আক্রমণ মদন মিত্রের। 'ডায়মন্ডহারবারে চমকেছে অভিষেক, হিংসায় স্বাস্থ্যসাথী রুখতে গিয়ে সেবাশ্রয় করেছে। অভিষেক ১ ঘণ্টা সময় দিয়েছে, আমরা ২ ঘণ্টা সময় দিচ্ছি', 'নিজের ভুলের জন্য দল শেষ হয়ে গেছে, স্বীকার করুক অভিষেক বন্দ্যোপাধ্যায়', আক্রমণ মদন মিত্রের।                                       

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
Advertisement

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget