এক্সপ্লোর

Mamata Banerjee: 'এখনও DA কেন পেল না সরকারি কর্মীরা, লক্ষ্মীর ভাণ্ডার না পেয়ে কাঁদছে, আমি এবার জেলায় জেলায় বেরব', লড়াইয়ের ডাক মমতার

বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা, আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম। মাছের তেলে মাছ ভাজা, চালাকি?'

কলকাতা: হাইকোর্টের অনুমতি নিয়ে বিড়লা তারামণ্ডলের সামনে ২১ জুলাইয়ের সমাবেশ করছে 'কালীঘাট-তৃণমূল'। সেখান থেকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'দেশ শেষ হয়ে গিয়েছে, অর্থনীতিতে ধস, শিক্ষানীতিতে ধস। যাঁরা আত্মহত্যা কেরছে, তাঁদের জীবনটা ফিরিয়ে দিতে পারবেন। বুলডোজার সরকার, হকারদের জীবনজীবিকা কাড়ছে। মিড ডে মিলের কর্মীদের চাকরি যাচ্ছে। মা লক্ষ্মীরা কেঁদে বেড়াচ্ছে। সরকারি কর্মীদের সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বসিয়ে রাখা হয়'। 

এরপরই বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন ১ এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মীরা, আমি তো ক্লিয়ার করে দিয়ে এসেছিলাম। মাছের তেলে মাছ ভাজা, চালাকি? পে কমিশন আমরাই করে এসেছিলাম। আপনারা OBC-দের অধিকার কেড়ে নিয়েছেন। আপনারা আদিবাসী তফশিলিদের উপর অত্যাচার করছেন'। 

ভোটে ভরাডুবির পর একুশে জুলাই আক্ষরিক অর্থেই অন্য়রকম। প্রত্যেক বছর গোটা রাজ্য থেকে ট্রেনে চড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতার সমাবেশে যোগ দিতে আসেন। হাওড়া স্টেশনে থাকে উপচে পড়া ভিড়। তবে এবার সেই ছবি উধাও। কার্যত খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন ও ফেরিঘাট চত্বর। নেই তৃণমূলের কোনও ফেস্টুন, ব্যানার বা পতাকা। বাজছে না লাউড স্পিকার। কর্মী সমর্থকদের স্বাগত জানাতে কোনও মঞ্চও তৈরি করা হয়নি।                                              

আরও পড়ুন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা INDI জোট একসঙ্গে চলব। যে বেইমানি করবে, তাকে সমর্থন করার দরকার নেই। লুটেরাদের থেকে দেশ বাঁচান। দরকার হলে ককরোচের মঞ্চে আমি নিজে যাব। চলছে বিজেপির রেশন, মুখোশ খোলাই আমাদের মিশন। কেন কলকাতায় থাকবে ১৬৩ ধারা, ১৬৪ ধারা? রাস্তায় থাকতে হবে, গ্রেফতার করলে করুক, ৭ দিন জেলে থাকবেন। বিজেপির খাবারের চেয়ে জেলের খাবার ভাল। আসল তৃণমূল আমরা, নতুন করে বলার দরকার নেই'। 

মমতা বলেন, 'শহিদ দিবসে তর্পণ করে আমরা অর্পণ করলাম আন্দোলনের সঙ্গে। নেতারা গেছে, কর্মীরা যায়নি। শিক্ষা ব্যবস্থা, খাদ্য ব্যবস্থা, সবাই নাকি চোর আর আপনি সাধু। তোমাকে আমরা তাড়ালাম, কারণ তুমি রাতে বিজেপির সঙ্গে দেখা করতে যেতে। যাঁরা পুরনো কর্মী আছেন, চলে আসুন, ছাত্র-যুবদের সামনে রাখুন'। 

এরপর হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এর পরের কর্মসূচি জেলা থেকে শুরু হবে, এদের মুখোশ খুলে দেব। আমাদের রক্ষা করবে আমাদের সোনার কর্মীরা। বিজেপিদের ঘটে বুদ্ধি নেই, শুধু শয়তানি আর ধমকানি, চমকানি। অনেক ধমকানি সহ্য করে সারা রাত পাহারা দিয়ে রক্ষা করেছি'।  

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget