এক্সপ্লোর

TMC 21 July Rally : 'ভার্চুয়াল' করার দাবি, আদালতে ২১ জুলাই সমাবেশ নিয়ে মামলা

করোনাকালে ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা করছে প্রশাসন।

সৌভিক মজুমদার, কলকাতা : শুরু হয়ে গেছে ২১ জুলাইয়ে তৃণমূলের শহিদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। জেলা থেকে আসতে শুরু করেছেন কর্মী-সমর্থকরা। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ। এরই মধ্যে আদালতে দায়ের হল ২১ জুলাইয়ের সভা নিয়ে জনস্বার্থ মামলা। 

কী প্রেক্ষাপটে মামলা 
করোনাকালে ২ বছর বন্ধ থাকার পরে এবার ২১ জুলাই তৃণমূলের সমাবেশ উপলক্ষ্যে প্রবল ভিড় ও তীব্র যানজটের আশঙ্কা করছে প্রশাসন। নেওয়া হয়েছে যথোপযুক্ত ব্যবস্থাও। তবে এই বছরও রাজ্যে রয়েছে করোনার প্রকোপ। ইদানীং কালে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এই পরিপ্রেক্ষিতে মামলাকারীর দাবি, ‘গত ২ বারের মতোই এবারও ভার্চুয়ালি হোক ২১ শে জুলাইয়ের সভা। নচেত কড়া গাইডলাইন মেনে হোক সভা’ । আদালতে এই আর্জি জানানো হয়েছে । এরপরই  আদালতের রাজ্যের তরফে জানানো হয়, ‘এই সভার অনুমতি দেওয়া হয়ে গিয়েছে, কোভিড গাইডলাইন মেনেই অনুমতি দেওয়া হয়েছে’

এই মামলায় শুনানি শেষ হয়েছে। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত। 

আরও পড়ুন :

২১ জুলাই তৃণমূলের সমাবেশের প্রচারের জন্য রাস্তায় নামল সুসজ্জিত ট্রাম

বৃহস্পতিবার, ২১ জুলাই। মাঝে আর মাত্র ১ দিন। তাই তৃণমূলের তৎপরতাও তুঙ্গে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কালীঘাটের ( Kalighat ) বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢুকে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে রড নিয়ে, সাত ঘণ্টা ঘাপটি মেরে বসে থাকার পর, অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা!

করোনার কারণে ২ বছর ভার্চুয়াল সভা হয়েছে। এবার সমাবেশের আয়োজন। তাই জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাজো সাজো রব । কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এগোবে ধর্মতলার দিকে। শহরের পথ সচল রাখতে, মিছিলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে বিভিন্ন রুট। বিগত বছরের ছবিগুলো বলছে, উত্তর কলকাতার সবচেয়ে বড় মিছিলটি বেরোয়, শ্যামবাজারের ৫ মাথার মোড় থেকে। শ্যামবাজার থেকে বিধান সরণি, কলেজ স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে সভাস্থলে পৌঁছবে মিছিল। দক্ষিণ কলকাতার সবচেয়ে বড় মিছিলটি বেরোবে হাজরা মোড় থেকে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এটিএম রোড, জওহরলাল নেহরু রোড হয়ে সভাস্থলে পৌঁছবে এই মিছিল। দূরবর্তী জেলার তৃণমূল কর্মীরা, যাঁরা হাওড়া স্টেশন হয়ে আসবেন, তাঁরা হাওড়া ব্রিজ পেরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংসওয়ে, রেড রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, বেন্টিঙ্ক স্ট্রিট হয়ে মূলত পৌঁছবেন সভাস্থলে। শহরজুড়ে ১০টি জোন ভাগ করা হয়েছে নিরাপত্তাবেষ্টনী। প্রতি জোনে কমপক্ষে ৫টি করে পুলিশ পিকেট থাকবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget