এক্সপ্লোর

TMC 21 July Rally: 'মানুষ আর কতদিন সহ্য করবে ?' আগামী বছর থেকে কি বদলে যাবে তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থল ?

Calcutta High Court : পরের বছর তৃণমূলের সমাবেশ কি অন্য কোথাও হতে পারে ? কলকাতা হাইকোর্টের বৃহস্পতিবারের পর্যবেক্ষণের প্রেক্ষিতে জোরাল হচ্ছে সেই প্রশ্ন।

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, কলকাতা : আগামী বছর থেকে কি বদলে যাবে তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থল ? ধর্মতলায় কর্মসূচির জেরে যানজটের আশঙ্কা করে হাইকোর্টে মামলা করেছে আইনজীবীদের একটি সংগঠন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানিতে বেশ কয়েকটি বিকল্প জায়গার নাম উঠে আসে। সেই প্রেক্ষিতেই জোরালো হচ্ছে জল্পনা।

ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিশাল সমাবেশ। কাতারে কাতারে ভিড়। সেই সঙ্গে শহরের প্রাণকেন্দ্রে যান চলাচল কার্যত স্তব্ধ থাকায় নিত্য যাত্রীদের চরম ভোগান্তি। প্রতিবছর ২১ জুলাইয়ে এই ছবিটাই দেখা যায় শহরে। কিন্তু, এই ছবি কি আগামী দিনে বদলাতে পারে ? পরের বছর তৃণমূলের সমাবেশ কি অন্য কোথাও হতে পারে ? কলকাতা হাইকোর্টের বৃহস্পতিবারের পর্যবেক্ষণের প্রেক্ষিতে জোরাল হচ্ছে সেই প্রশ্ন। তৃণমূলের ২১ জুলাই সমাবেশের কারণে যানজটের আশঙ্কা করে হাইকোর্টে মামলা করেছে আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়ন। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রস্তাব দেন, রাজ্য সরকার নির্দিষ্ট একটা জায়গা ঠিক করে রাখুক, যেখানে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি হবে। প্রাথমিক পর্যবেক্ষণে বিকল্প জায়গার উল্লেখও করেন বিচারপতি। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে, যে তারা সামনের বছর থেকে ব্রিগেড, শহিদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও কর্মসূচি করবে। 

২০১১ সালে ক্ষমতায় আসার পর, তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ হয়েছিল ব্রিগেডে। সেই প্রসঙ্গও টানেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। অগাস্টে এই মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে হলফনামা দিতে হবে তৃণমূল কংগ্রেসকে। এ প্রসঙ্গে মামলাকারীর আইনজীবী শামিম আহমেদ বলেন, "যে পর্যবেক্ষণ আদালতের কাছ থেকে এসেছে খুব গুরুত্বপূর্ণ। কাউকে যেখানে আপনি যানজটের প্রশ্নে অনুমতি দিচ্ছেন না, সেখানে আপনি কি করে অনুমতি দিলেন ? মামলা চলছে। মামলার শুনানি আগামী দিনেও হবে। হলফনামায় নির্দেশ দিয়েছে। কারণ আমাদের খুব নির্দিষ্ট প্রশ্ন, বাকিদের দেওয়া হল না কেন, এদের দেওয়া হল কেন, কী প্যারামিটারে আপনি বেঁধেছেন ?"  

এনিয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, "তৃণমূলের এই শক্তি প্রদর্শন এবং সেই সঙ্গে প্রমোদ ভ্রমণের কারণে গোটা কলকাতা অচল হবে। কলকাতা যাওয়ার রাস্তাঘাট অচল হবে। মানুষের দুর্ভোগ বাড়বে। পশ্চিমবঙ্গ সরকার মনে করলে, তৃণমূল মনে করলে, তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ব্যবহার করতেই পারে। এর আগে তিনি সেখানে করেছেন। এতে তাঁর জাতও যাবে না, এতে তাঁর পার্টির ক্ষতিও হবে না।"

বৃহস্পতিবার মামলার পর্যবেক্ষণে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, মানুষ আর কতদিন সহ্য় করবে ? তাহলে সরকার ছুটি ঘোষণা করুক, মানুষ ঘর থেকে বেরোবে না। কাউকে অসুবিধার সম্মুখীন হতে হবে না। 

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "যদি আদালতই বলে দেয়, নির্দিষ্ট করে দেয় যে কোথায় সভা-সমাবেশ করা যাবে তাহলে আমরা সেটাকে মানব। কিন্তু, এরপরেও যদি ধর্মতলায় তৃণমূল সভা করে, আমাদেরও সভা হবে।" 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "কোর্ট যা বলেছে নিশ্চয়ই প্রশাসন দেখবে। সরকার দেখবে। দল দেখবে। পুলিশ দেখবে।" এবারের কর্মসূচিতে কোনও হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বছর কী হবে ? ২১ জুলাইয়ের সমাবেশের চিরাচরিত জায়গা কি বদলাতে পারে ? অগাস্টে মামলার পরবর্তী শুনানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget