এক্সপ্লোর

Abhishek Banerjee: ভোটের আগে বুথভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ অভিষেকের, সাংসদদের দিলেন কড়া বার্তা

Abhishek Banerjee Updates: বুথভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক। নিজের দলের সাংসদদের কড়া বার্তা দিলেন ডায়মণ্ডহারবারের সাংসদ।

কলকাতা: ভোটের আগে নিজেদের দলের কর্মীদের কড়া নির্দেশ। এবার ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুথভিত্তিক ভোটরক্ষা কমিটি গঠনের নির্দেশ দিলেন তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক। নিজের দলের সাংসদদের কড়া বার্তা দিয়ে তৃণমূলের সেকেণ্ড ইন কমান্ড বলছেন, ''আমাদের হাতে আর ৩ মাস আছে। SIR-এর জন্য আর ২২দিন বাকি। আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। দলের অনেক ওয়ার রুম কাজ করছে না। দলের কাজ না করলে, দল পাশে দাঁড়াবে না। সিরিয়াসলি কাজ না করলে দল রাখবে না। দল চেয়েছে বলেই সাংসদ-বিধায়ক হয়েছেন। প্রয়োজনে সাংসদরা নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে। আমরা অন্য দলের মত সাংসদদের বেতনের ৫০% টাকা নিই না।''

এদিনের ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ''সাংসদরা ২-১ দিন সংসদে যান, বাকি দিনগুলিতে নিজের কেন্দ্রে থাকুন। যাঁরা ধীরে চলো নীতি নিয়ে চলছেন, স্বপ্ন দেখা বন্ধ করে জেগে উঠুন।  আমরা পরিশ্রম করেছিলাম বলেই বিজেপি নিজেদের মতো SIR করতে পারেনি। সাধারণ মানুষের কথা মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ফর্ম ৭ নিয়ে ওদের চক্রান্ত আমরা রুখে দিয়েছি। একই জিনিস দিল্লি, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানায় করেছে, ওরা ধরতে পারেনি,'' ভোকাল টনিকের সঙ্গেই কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

SIR ইস্যুতে আরও একবার কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''অত্যন্ত দুঃখের বিষয়, ৭০-৮০ দিনে ১২৬ জন মারা গেলেন। সবটাই অপরিকল্পিত SIR এর জন্য। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা। যাঁরা রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করেছে, তাঁদেরকেও ছাড়া হয়নি। এখনও লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করেনি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৭২ ঘণ্টার ডেডলাইনের পরেও তালিকা প্রকাশ করেনি।''

দলের প্রত্যেক নেতা, মন্ত্রীদের ভার্চুয়ার বৈঠক থেকে অভিষেকের কড়া বার্তা, ''হোয়াটসঅ্যাপে ভোট হয় না, হোয়াটসঅ্যাপে সরকার চলে না। ১ কোটি ৬৮ লক্ষ লোকের কাছে আমাদের পৌঁছতে হবে। হিয়ারিং করিয়ে তাঁদের নাম যেন চূড়ান্ত তালিকায় থাকে, তা নিশ্চিত করতে হবে। হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আমরা আদালতে যাব। কাল ব্লকে ব্লকে মিছিল হবে, কমিশনে যাবে তৃণমূলের প্রতিনিধি দল। কাল ব্লকে ব্লকে ধিক্কার সভা হবে।''

ভোটের আগে SIR ইস্যু নিয়ে বারবার কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একহাত নিচ্ছে তৃণমূল কংগ্রেস।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget