এক্সপ্লোর

RG Kar News : 'কেন চোখ বন্ধ করে আছে বুঝি না', RG কর কাণ্ডের তদন্ত নিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য চিরঞ্জিৎ-রচনার

সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। যদিও, নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, সঞ্জয় রায় একা নয়, এই ঘটনায় আরও অনেকে জড়িত। এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন চিরঞ্জিত চক্রবর্তী ও রচনা বন্দ্যোপাধ্যায়।

 

কলকাতা : আর জি কর ধর্ষণ-খুনকাণ্ডের তদন্ত করছে সিবিআই। তাদের তদন্তের ভিত্তিতেই আদালত সঞ্জয় রায়ের আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। এই সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। কিন্তু সঞ্জয়কেই একমাত্র দোষী হিসেবে মানতে নারাজ নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা। এবার তৃণমূলের অন্দর থেকেও তেমন সুরই শোনা গেল। তৃণমূল সাংসদ রচনা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, আসল আসামিকে খুঁজে বের করাটাই মূল উদ্দেশ্য। অন্যদিকে এক প্রশ্নের উত্তরে  তৃণমূলের তিনবারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী বলেন, তাঁর তো মনে হয় না, আর জি কর কাণ্ডে দোষীরা সবাই এখনও ধরা পড়েছে।   
 
সঞ্জয় রায়কে আমৃত্য়ু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। যদিও, নিহত চিকিৎসকের মা-বাবার দাবি, সঞ্জয় রায় একা নয়, এই ঘটনায় আরও অনেকে জড়িত। এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন তৃণমূলের তিন বারের বিধায়ক, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। নিহত চিকিৎসকের মা-বাবার সঙ্গে যার বক্তব্য়ের মিল রয়েছে।  অভিনেতা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক  চিরঞ্জিত চক্রবর্তী বলেন, 'না। মনে হয় না তো। আমারও মনে হয় না। সবারই মনে হয় না। CBI চোখ বন্ধ করে আছে। কেন চোখ বন্ধ করে আছে বুঝি না। 'চিরঞ্জিতকে বলা হয়, 'পরিবার বলছে, আরও অনেকে যুক্ত আছে। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। ' তিনিও তাতে সায় দিয়ে বলেন, 'হ্যাঁ। হচ্ছে না। হচ্ছে না, ধরলে তবে তো বলব। পয়েন্ট আউট করতে হবে তো। তারা দেখাবে CBI যাবে। CBI তো দেখলাম উপরে আরেকটা কি ৯ নম্বর ঘর না কী আছে, বলেইছিল রক্তের দাগ আছে সেখানে। তার চাবিই নাকি খোলেনি CBI. ঢোকেইনি। বহু মানুষ আছে ওখানে...চিহ্নিত। আগে থেকে বলা হয়েছিল এরা এরা। সেখানে তাদের কাউকে ক্রস এক্সামিন হয়নি।' 

হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও বলেন,আসল আসামিকে খুঁজে বার করতে হবে! অর্থাৎ তিনিও মনে করেন না সঞ্জয় রায় একা অভিযুক্ত!রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আসল আসামিকে খুঁজে বের করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অপরাধী শাস্তি পাবে, এটাই আমরা চাই। যিনি বা যারা এই কাজটা করেছে তারা তো সাংঘাতিক অন্যায়ের কাজ করেছে। তাদের শাস্তি পাওয়াটা দরকার। সেটার জন্য যা যা করণীয় সেটা করা উচিত। সেটার জন্য যদি দিদির দ্বারস্থ হওয়া যায় তাহলে দিদি নিশ্চয়ই তার সমাধান খুঁজে বের করবেন।'

দলীয় সাংসদ-বিধায়কের এই মন্তব্য়ে যে তৃণমূল অস্বস্তিতে, তা তাদের প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট।তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, বলেন,ওঁরা যদি কিছু জেনে থাকেন তাহলে সিবিআইয়ের কাছে গিয়ে বলুন! তৃণমূলের সাংসদ-বিধায়কদের কথার সঙ্গে তৃণমূল সরকারের পদক্ষেপের মিল খুঁজে পাচ্ছেন না নিহত চিকিৎসের মা-বাবা। নিহত তরুণী চিকিৎসকের বাবার দাবি,তাঁরা মুখে চাইছেন। তাঁরা যে চাইছেন না তার প্রমাণ হাইকোর্টে রেখেছেন।  

তদন্ত এখনও শেষ হয়নি। এখন প্রশ্ন হল, যদি ধর্ষণ-খুনকাণ্ডে আরও কেউ জড়িত থাকে, তাহলে সিবিআই কি তাকে বা তাদের খুঁজে বের করবে?

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget