এক্সপ্লোর

Cossipore Clash:মে দিবসে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ কাশীপুরে

TMC-CPM Clash: মে দিবসে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষ কাশীপুরে। ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ।

হিন্দোল দে, কলকাতা: মে দিবসে সিপিএমের পার্টি অফিস পুনরুদ্ধার ঘিরে তৃণমূল (TMC) ও সিপিএমের (CPM) সংঘর্ষ কাশীপুরে (Cossipore Clash)। ঘটনায় বেশ কয়েকজন বাম কর্মী, সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ। সিপিএমের (CPM) দাবি, মে দিবস উপলক্ষ্যে দমদমের সেভেন ট্যাঙ্কস লেনে (Dumdum Seven Tanks Lane) দলীয় দফতর পুনরুদ্ধারে যান কাশীপুর-বেলগাছিয়া এরিয়া কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় শান্তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। পার্টি অফিস পুনরুদ্ধারে বাধা দেয়। ঘটনাস্থলে পৌছেছে সিঁথি থানার পুলিশ।

কী ঘটল?
বামেদের অভিযোগ, এদিন মে দিবস উপলক্ষ্যে সেভেন ট্যাঙ্কস লেনে তৃণমূলের যে দফতর রয়েছে, সেটি দখল করতে কাশীপুর বেলগাছিয়া ৩ নম্বর এরিয়া কমিটির সদস্যরা এসেছিলেন। বামেদের অভিযোগ, ২০১৬ সালে সিপিএমের হাত থেকে অফিসটি তৃণমূল দখল করে নেয়। এদিন মে দিবস উদযাপনের সেই অফিসই 'পুনর্দখল' করতে এসেছিলেন এরিয়া কমিটির সদস্যরা। এই ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়েই পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাঁর অনুগামীরা সেখানে পৌঁছে যান। আসেন তৃণমূল সাংসদ শান্তনু সেনের অনুগামীরাও। অভিযোগ, দু'তরফের অনুগামীরা একত্রিত হয়েই বাম কর্মী-সমর্থকদের মারধর করে। শুধু তাই নয়। এলাকার একসময়ে সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা, দুলাল বন্দ্যোপাধ্যায়কেও মারধর করা হয় বলে অভিযোগ।  ঘটনার পর এলাকাস্থলে বামেদের আনা হোর্ডিং পড়ে থাকতে দেখা যায়। যদিও তৃণমূলের দাবি, তাদের কর্মী-সমর্থকদের উপরই মারধর চালিয়েছেন বাম কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় সিঁথি থানার পুলিশ। 

এক অভিযোগ বরানগরে...
সপ্তাহখানেক আগে বরানগরে সিপিএম-এর দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘিরে একই রকম হইচই শুরু হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে লাল শিবির। গত সপ্তাহে, শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পোড়া জিনিসপত্র পড়ে রয়েছে এদিক ওদিক। ছাইয়ের স্তূপ জমা হয়ে রয়েছে। মালা পরানো অবস্থায় চোখে পড়ে লেনিনের একটি ছবিও। এই অগ্নিকাণ্ড নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়। CPM-এর অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল যদিও অভিযোগ অস্বীকার করে। স্থানীয় সিপিএম নেতৃত্ব জানান, গত শনিবার লেনিনের জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন হয়েছিল। দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন অনেকেই। অনুষ্ঠান মিটতে বাড়ি ফিরে যান সকলে। তার পরই দলীয় কার্যালয়ে আগুন লাগার খবর কানে পৌঁছয় তাঁদের। তড়িঘড়ি সকলে এসে পৌঁছন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। নিজে থেকে জল নিয়েও হাজির হন সকলে। 

আরও পড়ুন:কিডনিতে পাথর জমার সমস্যা এড়াতে প্রতিদিনের জীবনে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget