এক্সপ্লোর

Nawsad On Central Agency: কেন্দ্রীয় এজেন্সিকে নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান, বললেন মুখ্যমন্ত্রী, TMC-র সুরেই বড় প্রশ্ন নৌশাদের !

TMC Nawsad On Central Agency : বর্ডার পেরিয়ে পহেলগাঁওয়ে কীভাবে ঢুকে পড়ল জঙ্গিরা? মোদি সরকারকে খোঁচা দিলেন মুখ্য়মন্ত্রী, TMC-র সুরেই বড় প্রশ্ন নৌশাদের !

সত্যজিৎ বৈদ্য, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেন, কলকাতা:পহেলগাঁওকাণ্ডে গোয়েন্দা ব্য়র্থতার অভিযোগ তুলতে গিয়ে, বিরোধীদের ওপর কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তার প্রসঙ্গ টেনে আনল তৃণমূল। আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। বিজেপি সরকার দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না। বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও প্রশ্ন তোলেন, এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন? কেন ইনটেলিজেন্স বারবার ফেল করছে? পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন, OBC সংরক্ষণ ইস্যুতে চাপানউতোর, কীসের ভিত্তিতে সংরক্ষণের তালিকা রাজ্যের ? জানালেন মুখ্যমন্ত্রী; বড় প্রশ্ন শুভেন্দুর

ভারতীয় সেনাবাহিনীর সাফল্যকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাব পাঠের আলোচনাতেও উঠে এল কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থার অভিযোগের প্রসঙ্গ!কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক নেতাদের বাড়িতে না পাঠিয়ে দেশের সুরক্ষার কাজে লাগান। মোদি সরকারকে খোঁচা দিলেন মুখ্য়মন্ত্রী। বর্ডার পেরিয়ে পহেলগাঁওয়ে কীভাবে ঢুকে পড়ল জঙ্গিরা? সেনিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।কেন আগে থেকে হামলার খবর ছিল না গোয়েন্দাদের কাছে? প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। রাজনীতি করতে গিয়ে দেশকে বিক্রি করবেন না।বিজেপি সরকারের পদত্যাগ চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী।
 
২০১৯ সালের পুলওয়ামা হামলার প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, পুলওয়ামা থেকে যেন শিক্ষা নিই। ইলেকশন এলে আর যেন কোনও পুলওয়ামা না হয়। রাজ্যপাল তো পুলওয়ামার আগে বলেছিলেন প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মুখ্য়মন্ত্রীর অনুমোদিত ২২ মিনিটের জায়গায় প্রায় ৪০,৪৫ মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য় প্রয়োগ করেছেন তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরিফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার আইনজীবী হয়ে মুখ্য়মন্ত্রী কথা বলছিলেন। কার্যত তৃণমূলের সুরেই ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন ,'এত জঙ্গি ঢুকছে, আমরা আটকাতে পারছি না কেন?আমার প্রশ্ন, জঙ্গিরা ধর্ম দেখে দেখে গুলি করার সময় পেল কী করে? কেন ইনটেলিজেন্স বারবার ফেল করছে?'

বিজেপি রাজ্য় সভাপতি  সুকান্ত মজুমদার বলেন, হিন্দু মারা হয়েছে। পহেলগাঁওয়েও তাই।  যাদের মারা হয়েছে তাঁরা হিন্দু তাঁদের জীবন নেওয়া হয়েছে। একজন শুধু মুসলিম মারা গেছে। একজন খ্রিস্টান বুঝতে পারেনি মারা গেছে। যে মুসলিম মারা গেছে সেটা কোলাটেরাল ড্য়ামেজ।এরইমধ্য়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল। প্রস্তাবে বলা হয়েছে মুখ্যমন্ত্রী পাকিস্তান বা শাহবাজ শরিফ, বিধানসভার ভিতরে কোনও বক্তব্য রাখেননি। কিন্তু শুভেন্দু অধিকারী বিধানসভা চত্বরে সাংবাদিকদের জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী পাকিস্তানের পক্ষে সওয়াল করেছেন। তাই এই স্বাধিকারভঙ্গের প্রস্তাব।
 

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget