এক্সপ্লোর

Baishakhi Bajar Controversy: দোকান বন্ধের 'ফতোয়া' সল্টলেকে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বৈশাখী বাজারের ব্যবসায়ীদের

Kolkata News: তৃণমূলের সভায় না যাওয়ায় দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়ার অভিযোগ শাসকদলের কাউন্সিলরের লোকজনের বিরুদ্ধে।

কলকাতা: তৃণমূলের সভায় না যাওয়ায় দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কাউন্সিলরের লোকজন। এমনই অভিযোগ করলেন সল্টলেকের বৈশাখী বাজারের ব্যবসায়ীদের একাংশ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। অধিকাংশ দোকান বন্ধ থাকায় হয়রানির শিকার স্থানীয় বাসিন্দারা।

তৃণমূলের সভায় না যাওয়ায় দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়ার অভিযোগ শাসকদলের কাউন্সিলরের লোকজনের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে বিধাননগরের ৩০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের একটি মিছিল ও সভা ছিল। হাজির ছিলেন স্থানীয় কাউন্সিলর অনিতা মণ্ডল। অভিযোগ, ওই সভায় বৈশাখী বাজারের যেসব ব্যবসায়ী যোগ দেননি, রবিবার তাদের দোকান বন্ধ করে দেয় কাউন্সিলরের দলবল। বাজারের এক ফল বিক্রেতা পাঁচু কুমার খটিক বলেন, "৪টের সময় মিটিং ছিল। আমাদের ২৮ জন যাইনি। যারা গিয়েছিল ওদের দোকান খোলা আছে। যারা যায়নি সেইজন্য বন্ধ আছে।  যেমন আমাদের প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকে বলল, যে যে মিটিংয়ে যায়নি দোকান বন্ধ রাখ, যখন দিদি বলবে তখন খুলবে।'' বৈশাখী বাজার কমিটি সম্পাদক মিন্টু বিশ্বাস বলেন, "যে ছেলেগুলো বন্ধ রেখেছে সেই ছেলেগুলো কাল এখানে একটা ঝামেলায় জড়িয়েছিল। সেই জন্য আমরা ওদেরকে বলেছি তোরা বন্ধ রাখিস। বাজারের মধ্যে কেন এসব করছিস? সেই কারণে হয়তো দুটো-তিনটে দোকান বন্ধ ছিল।''

সল্টলেকের AG, BG, BS-সহ একাধিক ব্লকের বাসিন্দারা এই বৈশাখী বাজারের উপর নির্ভরশীল। রবিবার ছুটির দিন ভিড় হয় সবচেয়ে বেশি। সেদিনই বাজারের অধিকাংশ দোকানের ঝাঁপ বন্ধ থাকায় হয়রানির শিকার হতে হয়েছে ক্রেতাদের। এক বাসিন্দা কল্যাণ মল্লিক বলেন, "কাল নাকি মিটিং হয়েছে। এরা যায়নি, সেইজন্য এদেরকে বন্ধ করে দিয়েছে।bআলুওয়ালা বলল আমাকে। তৃণমূলের মিটিং ছিল, যারা যায়নি তাদের সব এসে বন্ধ করে দিয়ে গেছে। এবার বলুন না, ফল নেওয়ার আছে। কোথায় নেব ফল? পাব না। বাজার ঢুকতে হবে ফল নিতে।'' আরেক বাসিন্দা দুর্গাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, "এরা তো বলছে এখানকার স্থানীয় কাউন্সিলর যে আছে সে বলছে বন্ধ করে দিতে। এত অসুবিধা হচ্ছে। আমি যে কোথা থেকে নিই, সেটাই বুঝতে পারছি না।''
কিন্তু এভাবে জোর করে দোকান বন্ধ করে দেওয়াটা কি গাজোয়ারি নয়? স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিতা মণ্ডল বলছেন, তিনি এরকম কোনও নির্দেশ দেননি। তাঁর বিরুদ্ধে চক্রান্ত হয়েছে। তাঁর দাবি, "যে আসার এসেছে। এটা নিয়ে কেউ বলেনি। এটা চক্রান্ত আমার বিরুদ্ধে। আমি ওদের নেশা করতে বারণ করি বলে।''


সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget