এক্সপ্লোর

TMC: তৃণমূল নেতার 'দুয়ারে প্রহার' মন্তব্যের হুঁশিয়ারি, হিংসার ইন্ধনের মামলা রুজু বিজেপির

Dinhata TMC Leader: কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, "দুয়ারে সরকার, দুয়ারে মদ শুনেছি। এখন দুয়ারে প্রহার।"

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পুরভোটের মুখে উদয়ন গুহর ‘দুয়ারে প্রহার’ হুঁশিয়ারির বিরোধিতা করে কোতয়ালি থানায় হিংসায় ইন্ধনের মামলা রুজু করল বিজেপি। উদয়নের বক্তব্য ব্যক্তিগত মত। দল তাকে সমর্থন করে না। এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। যদিও দিনহাটার তৃণমূল বিধায়ক এই সব বিতর্কে আমল দিতে নারাজ।

দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে মঞ্চে বলতে শোনা যায়, "পুরভোটে যদি বিশ্বাসঘাতকতা করেন তার জন্য আর একটি নতুন প্রকল্প চালু করা হবে, সেটি হল দুয়ারে প্রহার।"  ভোট না দিলে প্রহারের দাওয়াই তৃণমূল বিধায়কের। পুরভোটের মুখে উদয়ন গুহর হুঁশিয়ারি ঘিরে সরগরম কোচবিহার জেলার রাজনীতি। দিনহাটার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হিংসায় ইন্ধনের অভিযোগ তুলে, থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। 

কোতয়ালি থানায় অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, "দুয়ারে সরকার, দুয়ারে মদ শুনেছি। এখন দুয়ারে প্রহার। উদয়ন গুহ বিধায়ক, সংবিধান জানেন। প্রকাশ্য সভায় এভাবে হুমকি দেওয়া যায় না। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনে মামলা রুজু করা যায়। সেই মামলা রুজু করলাম। দেখা যাক পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয়। আমরা ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানিয়েছি।" 

পুরভোটের প্রস্তুতি নিয়ে রবিবার কোচবিহারের দিনহাটা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল বিধায়ক ও জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহ। তিনি বলেন, "নারায়ণের ভাণ্ডারের সুযোগ নিয়ে পুরভোটে যদি বিশ্বাসঘাতকতা করেন তারজন্য আর একটি নতুন প্রকল্প চালু করা হবে, সেটি হল দুয়ারে প্রহার, সেকথাটা যেন মাথায় থাকে, দুয়ারে প্রহারের মুখোমুখি হতে না চাইলে সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে চলুন।" 

উদয়ন গুহর এই বক্তব্য ব্যক্তিগত। দল তা কখনোই সমর্থন করে না বলে জানিয়েছেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ও তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। তিনি বলেন, "এই বক্তব্য দল সমর্থন করে না। ওর ব্যক্তিগত মত। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী দুয়ারে সরকার প্রকল্পকে ড্যামেজ করছে এই মন্তব্য। এটা বলা উচিত হয়নি।" যদিও এই সব বিতর্কে গুরুত্ব দিতে নারাজ উদয়ন। তৃণমূল নেতা বলেন, "ওরা কোতয়ালি থানায় অভিযোগ করল কেন? আমি তো দিনহাটায় বক্তব্য রেখেছিলাম। দিনহাটায় অভিযোগ করল না কেন? আমি ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছি না। রাজ্য নেতারাও শুনেছেন। কিছু বলার থাকলে তাঁদের কাছে বলব।" 

বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি  ইন্দ্রনীল খাঁ বলেন, "দুয়ারে সরকার হওয়ার কথা। যারা দুয়ারে প্রহার করছে, তাদের মানুষের প্রতি ভরসা নেই। তাই মানুষকে ভয় দেখাচ্ছে। এবার দিনহাটা উপনির্বাচনে রাজ্য বিধানসভার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল নেতা উদয়ন গুহ। তিনিই কিনা ভোটারদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget