এক্সপ্লোর

Election 2026: 'ভোটার তালিকায় নাম না থাকলে আমায় কাগজ দিন, নিজে ট্রাইব্যুনালে যাব', প্রচারে বেরিয়ে ভরসা দিচ্ছেন তৃণমূল প্রার্থী

TMC News: পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে বসুন্ধরা গোস্বামীর

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পূর্বস্থলী উত্তরে তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী স্কুটি চালিয়ে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছেন।
  • তিনি ভোটার তালিকায় নাম না উঠলে জনগণকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
  • বসুন্ধরা জয়ী হলে রাস্তাঘাট, আর্সেনিক মুক্ত জল, বাঁধ ও বাসস্ট্যান্ড তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন।
  • পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি 'সবুজ সাথী' সাইকেলে প্রচার করেন।

রানা দাস, পূর্ব বর্ধমান: ভোটের প্রচার চলছে জোরকদমে। সমস্ত জায়গায়, নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন সব দলের প্রার্থীরাই। যাদবপুর থেকে ১২০ কিলোমিটার দূরে, পূর্বস্থলীতে স্কুটি চালিয়ে গিয়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন, তৃণমূল প্রার্থী বসুন্ধরা গোস্বামী। পূর্বস্থলীতে গাড়ি থামিয়ে সটান ঢুকে পড়ছে বাড়ি বাড়ি। এলাকার জনগণের কাছে গিয়ে, নিজের পরিচয় দিয়ে তিনি বলছেন, 'আমি পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রার্থী। আমাকে ভোটটা দেবেন। আর আপনাদের ভোটার তালিকায় নাম না উঠলে আমাকে কাগজ জমা দিন ,আমি নিজে ট্রাইব্যুনালে যাব।'

পূর্বস্থলী উত্তরের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে বসুন্ধরা গোস্বামীর। তবে তারপর থেকেই ক্ষুব্ধ ওই এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায়। প্রচারেও দেখা যায়নি তাঁকে। তবে হার মানার পাত্রী নন বসুন্ধরাও! কয়েকজন কর্মীকে নিয়ে ,নিজেই স্কুটি চালিয়ে চষে বাড়াচ্ছে পূর্বস্থলী উত্তরের বিভিন্ন এলাকা। মাঝে মাঝে স্কুটি নিয়ে, একাই বেরিয়ে পড়ছে প্রচারে। গাড়ি থামিয়ে বাড়ির দরজা খুলে সটান পৌঁছে যাচ্ছে ঘরের ভেতর। নিজের পরিচয় দিয়ে বলছেন, 'আমি পূর্বস্থলী উত্তরের প্রার্থী বসুন্ধরা গোস্বামী। ভোট দেবেন তো আমাকে?' । ভোটার তালিকায় নাম উঠছে কি না, তাও জিজ্ঞেস করছেন প্রার্থী।

বসুন্ধরা কর্মী সভায় কর্মীদের স্পষ্ট জানিয়ে দেন, যাঁদের ভোটার তালিকায় নাম ওঠেনি তাঁরা যেন সরাসরি কাগজ জমা দেন বসুন্ধরাকে। প্রার্থীর দাবি, যেহেতু তিনি ওই এলাকারই প্রার্থী, তাই তিনিই সবচেয়ে ভাল বুঝবেন সমস্যাগুলো। এলাকার মানুষের সবচেয়ে ভাল তিনিই নাকি চাইবেন। পাশাপাশি, পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রার্থী বসুন্ধরা গোস্বামী বলেন, তিনি জয়লাভ করলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন হবে। আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করা হবে। নদীতে বাঁধ দেয়া হবে, বাসস্ট্যান্ড যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হবে। তাঁর মতে যাদবপুরের থেকে তিনি বেশি উন্নয়ন করবেন পূর্বস্থলী উত্তরে।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ২২৫ নম্বর বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকালে অভিনব প্রচারে নামলেন তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতি। এদিন তিনি সরকারের দেওয়া ‘সবুজ সাথী’ সাইকেলে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচার চালান। মদনমোহনচক এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং রাজ্যের উন্নয়নের বার্তা তুলে ধরেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদনও জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget