এক্সপ্লোর

Khela Hobe Divas: গায়ের উপর লেখা 'আমি চোর', দড়ি পড়ল কোমরে, 'খেলা হবে' দিবসে প্রতীকী মিছিল তৃণমূলের

Suvendu Adhikari: মঙ্গলবার তৃণমূলের 'খেলা হবে' দিবস। জেলায় জেলায় তা নিয়ে কর্মসূচি রয়েছে তাদের। এ দিন কলকাতার মানিকতলাতেও বিশেষ কর্মসূচি ছিল।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:  শাসকদলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় হয়েছে সিবিআই-ইডিআই। তাতে কেন্দ্রের বিজেপি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে আগেই অভিযোগ তুলেছে তৃণমূল। এ বার তার রেশ ধরা পড়ল 'খেলা হবে' দিবসেও। তাতে বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র প্রতিরূপ সাজিয়ে নামানো হল এক ব্যক্তিকে। তাঁর গায়ে সেঁটে থাকতে দেখা গেল 'আমি শুভেন্দু ,আমি চোর' লেখা ব্য়ানার। শুধু তাই নয়, কোমরে দড়ি পরিয়ে টানতে টানতে এগিয়ে নিয়ে যাওয়া হল মিছিলে (Khela Hobe Divas)।

মঙ্গলবার তৃণমূলের 'খেলা হবে' দিবস। জেলায় জেলায় তা নিয়ে কর্মসূচি রয়েছে তাদের। এ দিন কলকাতার মানিকতলাতেও বিশেষ কর্মসূচি ছিল। মানিকতলা থেকে বার করা হয় মিছিল। তা এগিয়ে নিয়ে যাওয়া হয় রাজাবাজার পর্যন্ত। আর সেই মিছিলেই শুভেন্দু বানিয়ে নামানো হয় ওই ব্যক্তিকে। তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে দিতে এগোন তৃণমূলের নেতা কর্মীরা। ওই ব্যক্তির মুখ ছিল শুভেন্দুর মুখের আদলে তৈরি মুখোশে। কোমরে পরানো ছিল নাইলনের দড়ি। 

এ দিনের ওই মিছিলে শামিল হন স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তীও। এবিপি আনন্দ-র মুখোমুখি হয়ে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন। আজ খেলা হবে দিবসে আমরা রাস্তায় নেমে মানুষের কাছে তাঁর উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরব। তুলে ধরব কেন্দ্রের জনবিরোধী নীতি, পেট্রোল, গ্য়াস এবং জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির কথা।"

মিছিল থেকে অয়ন আরও বলেন, "সিবিআই-ইডি-র কাছে নারদ মামলায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর রয়েছে। সারদা মামলায় সংস্থার কর্ণধার সিবিআই-এর কাছে তাঁকে নিয়ে অভিযোগ জানিয়েছেন। কিন্তু তা নিয়ে সিিবআই এবং ইডি কোনও পদক্ষেপ করছেন। এ ভাবে সিবিআই-ইডি জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই থামানো যাবে না।

এ নিয়ে ফোনে এবিপি আনন্দকে রাজ্য বিজেপি-র নেতা রাহুল সিনহা বলেন, "দেখুন, আজকের দিনটি ১৬ অগাস্ট। দ্যা গ্রেট ক্যালকাটা কিলিংয়ের দিন। ঠিক উপযুক্ত জায়গাতেই মিছিল করছে তৃণমূল। তৃণমূলের যে চুরি, লুঠ, সন্ত্রাস, তা থেকে মানুষের নজর ঘোরাতেই, এমন কথা বলছে। এত টাকার পাহাড় হল কী ভাবে, মাছওয়ালা ৫ হাজার টাকার মলিক হয় কী ভাবে। অনেক প্রশ্নের উত্তর নেই। অল্পদিনের মধ্যে যাদের সম্পত্তি হাজার গুণ বৃদ্ধি পেয়েছে, যে নামগুল ইডি-কে দেখতে বলেছে হাইকোর্ট, এই বিষয়গুলি জানতে চায় মানুষ।  তা থেকে মানুষের নজর ঘোরাতেই  নতুন থিওরি আনা হচ্ছে।"

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল নেতাদের মুখে 'খেলা হবে' স্লোগান শোনা যায়। ভোটের পর ১৬ অগাস্ট দিনটি 'খেলা হবে' দিবস হিসেবে পালনের ঘোষণা হয়। তার জন্যই সকলে একজোট হয়ে রাস্তায় নেমেছে। তাতে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়েও ব্যানার হাতে মিছিলে যওগ দিয়েছেন অনেকে।  

নিয়োগদুর্নীতি মামলায় পার্থ গ্রেফতার হওয়ার পর তাঁর সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়িয়েছে তৃণমূল। কিন্তু অনুব্রতর ক্ষেত্রে তা ঘটেনি। বরং খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।যদিও সুকান্তর দাবি, কান্তর মতে, "তাই সাগয়ল যে চক্র চালাত, বকলমে তা অনুব্রতই চালাতেন। তাঁকে দায় নিতে হবে। অপরাধী যিনি সাজা পাবেন।"

গরুপাচারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করলে বলেন, গরু, কয়লাপাচার প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। প্রশাসন প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ ভাবে এর সঙ্গে যুক্ত থাকে। কেউ ছাড় পাবে না। সকলকে আইনের আওতায় আনা উচিত। আমিও আইনের ঊর্ধ্বে নই, মুখ্যমন্ত্রীও নন। যদি দেখা যায় তাঁর নাম জড়িয়ে যাচ্ছে, তাঁর বাড়িতেও সিবিআই, ইডি যাবে।" 

 

সেরা শিরোনাম

Katwa News: ‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই
নভেম্বরে পুরভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা বিজেপির, কে কে প্রার্থী? বড় চমক?
নভেম্বরে পুরভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা বিজেপির, কে কে প্রার্থী? বড় চমক?
West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Chorbagan Durga Puja: 'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি
'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Embed widget