এক্সপ্লোর

TMC News: কলকাতা পুরসভাতেও নিয়োগ দুর্নীতি? “কারা কারা কাজ পাবে, TMC কাউন্সিলর অনন্যার নেতৃত্বে তৈরি হত তালিকা..”, গুরুতর অভিযোগ BJP-র

KMC Recruirtment Scam: তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক। বিজেপির দাবি, ওই অফিসে মিলেছে কলকাতা পুরসভায় নিয়োগের তালিকা !

পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস ঘিরে বিতর্ক। বিজেপির দাবি, ওই অফিসে মিলেছে কলকাতা পুরসভায় নিয়োগের তালিকা। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণের প্রচুর জিনিসও। ওই ওয়ার্ড অফিসের চাবি তাঁর কাছে থাকে না বলে দাবি করেছেন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়।

আরওপড়ুন, ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে-কে থাপ্পড় যুবকের

বিজেপির দাবি, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে মিলেছে পুরসভায় নিয়োগের খাতাভর্তি তালিকা

কলকাতা পুরসভাতেও কি হয়েছে নিয়োগ দুর্নীতি? যোগ্যদের বদলে তালিকা তৈরি করে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল-ঘনিষ্ঠদের? এমনই জল্পনা উস্কে দিলেন মুকুন্দপুরের বিজেপি কর্মীদের একাংশ। বিজেপির দাবি, কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে মিলেছে পুরসভায় নিয়োগের খাতাভর্তি তালিকা।মুকুন্দপুর বিজেপি কর্মী বলেন, আমরা এখানে পেয়েছি অনন্যা ব্যানার্জির নেতৃত্বে বিভিন্ন এলাকায় মিটিং হত। সেই মিটিংয়ে একটা তালিকা তৈরি হত যে কারা কারা কাজ পাবে এলাকায়। এখানে যে SWM বিভাগ আর হেলথ ডিপার্টমেন্ট পার্টির ছেলেদের ঢুকিয়েছে সম্পূর্ণ তালিকা এখানে আছে। 

'৮ জুনের পর থেকে আমি যাইনি, কর্পোরেশনের অফিসে ফাইলপত্র থাকবে কাগজপত্র থাকবে সেটা স্বাভাবিক', দাবি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর  অনন্যার

কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর  অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন,ওটা কলকাতা কর্পোরেশনের অফিস। ৮ জুনের পর থেকে আমি যাইনি। কর্পোরেশনের অফিসে ফাইলপত্র থাকবে কাগজপত্র থাকবে সেটা স্বাভাবিক।  চাবিটা আমাদের কাছে নেই,  আমাদের কাছে ছিলও না। সুতরাং যাঁরা গেছে তাঁরা কার থেকে নিয়েছে, কী করেছে, কর্পোরেশনকে যোগাযোগ করতে হবে। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের এই অফিস যেন খাজানা। কোথাও পড়ে রয়েছে পেটি ভর্তি শাড়ি থেকে ত্রিপল। জমিয়ে রাখা হয়েছে সরকারি টাকায় কেনা আলো থেকে পাখা। এমনকী মিলেছে বহু দলিলও।

"একটা টোটো ভ্যানের মধ্যে মালপত্র নিয়ে যাচ্ছিল, দেখলাম বস্তা বস্তা শাড়ি পড়ে আছে ", কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড বিজেপির সভাপতি
 
কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ড বিজেপির সভাপতি  বাদল হালদার বলেন , একটা টোটো ভ্যানের মধ্যে মালপত্র নিয়ে যাচ্ছিল। দেখলাম বস্তা বস্তা শাড়ি পড়ে আছে। পেটি পেটি লাইট পড়ে আছে। ১৫-২০টা পাখা পড়ে আছে।  নথি পাচার হচ্ছে... ত্রাণসামগ্রী অল্প অল্প করে বার করছিল। সব মিলিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Advertisement

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget