এক্সপ্লোর

TMC Councilor Detained: আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ

Kolkata News: কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন আটক। বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ।

সন্দীপ সরকার, কলকাতা : আটক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন, কলেজ স্ট্রিটের বাড়ি থেকে বের করে নিয়ে গেল পুলিশ। রবিবার সাতসকালে এই কাউন্সিলরের বাড়ি পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রায় সাড়ে ৫ ঘণ্টা অপেক্ষার পর অবশেষে আটক করা হয় তৃণমূল কাউন্সিলরকে। সকাল থেকে বাড়ির দরজা খোলেননি মহম্মদ জসিমউদ্দিন। অগত্যা চাবি তৈরির লোক নিয়ে আসে পুলিশ। ডুপ্লিকেট চাবি তৈরি করে পুলিশ বাড়ির দরজা খোলার ব্যবস্থা করার সময় গেট খুলে দেন তৃণমূল কাউন্সিলর। এরপর তাঁকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। সেই সময় আশপাশে ভিড় করেছিলেন কিছু তৃণমূল সমর্থক। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়, ছত্রভঙ্গ করে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় 'চোর চোর' স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। হাতে ডিম নিয়েও দাঁড়িয়ে ছিলেন অনেকে।

৬ হাজার মাস-মাইনে থেকে ২ কোটির সম্পত্তি ! সরকারি ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ 

কলকাতায় ফের আটক তৃণমূল কাউন্সিলর। আটক ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন। সাত সকালে তৃণমূল কাউন্সিলরের কলেজ স্ট্রিটের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রায় সাড়ে ৫ ঘণ্টা, অপেক্ষার পর তালা খোলেননি তৃণমূল কাউন্সিলর। কোলাপসিবল গেট ও দরজায় লাগানো ছিল দুটি আলাদা তালা। চাবি বানানোর লোক এনে কোলাপসিবল গেটের তালা খোলায় পুলিশ। দ্বিতীয় তালা নিজেই খুলে দেন তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন। তালা খোলার পর তৃণমূল কাউন্সিলরকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

২০২৩ সালে নাবালিকা নির্যাতনের অভিযোগে নাম জড়ায় কাউন্সিলরের। সেই মামলায় ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিনের নাম ছিল। গতকাল অভিযোগকারিণীকে মামলা তোলার জন্য চাপ সৃষ্টির অভিযোগ। পথ আটকে হেনস্থা-মারধরের অভিযোগ কাউন্সিলর অনুগামীদের বিরুদ্ধে। হেনস্থা-মারধরের ঘটনায় ৮ জনের নামে অভিযোগ দায়ের, গ্রেফতার ১। আজ ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পুলিশ। হাতে ডিম নিয়ে বাড়ির বাইরে 'চোর' স্লোগান স্থানীয়দের। 

গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। জসিমউদ্দিনের বাড়ির বাইরে বিক্ষোভ চলছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ সময় বাড়ির ভিতরে থেকে ঘনিষ্ঠদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন এবং বাড়ির বাইরে ভিড় জমানোর চেষ্টা করছিলেন। জসিমউদ্দিনের আত্মীয়দের একাংশের দাবি, কেন তৃণমূল কাউন্সিলরকে নিয়ে যাওয়া হয়েছে, তা তাঁরা জানেন না। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট চাঞ্চল্যকর তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়ির এলাকায়।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
NRS Nurse Death: ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ, শেষ কয়েক ঘণ্টা কী হয়েছিল? কী জানালেন ওয়ার্ডের নার্সরা?
Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget