এক্সপ্লোর

Debangshu Bhattacharya : 'টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন’ ঝাড়খণ্ডে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত দেবাংশুর

Howrah Police : নির্দিষ্ট খবরের ভিত্তিতেই হাওড়া সিটি পুলিশ ও গ্রামীণ পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করা হয় এবং উদ্ধার হয় রাশি রাশি টাকার স্তূপের বান্ডিল।

 হাওড়া : হাওড়ার পাঁচলা-রানিহাটি মোড়ে কংগ্রেস বিধায়কের বোর্ড লাগানো গাড়ি আটকাতেই উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা! গাড়ির ডিকিতে রাখা ছিল রাশি রাশি টাকা! গাড়িতে ছিলেন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক। ঠাকার উৎস সম্পর্কে ঠিক তথ্য দিতে না পারাতেই তাঁদের আটক করে পুলিশ। আর ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের সঙ্গে এভাবে টাকা উদ্ধার হতেই আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের আক্রমণ

‘ঝাড়খণ্ডে সরকার ফেলতেই কি আনা হচ্ছিল বিপুল টাকা? হাওড়ায় উদ্ধার প্রচুর টাকার উৎস কি? তদন্ত করবে কেন্দ্রীয় এজেন্সি? ‘নাকি শুধু হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রে আইন কার্যকর হবে? ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে টাকা উদ্ধারে কটাক্ষ তৃণমূলের। ঝাড়খণ্ডে সরকার ফেলতে বিধায়ক কেনাবেচার ইঙ্গিত তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যেরও। তিনি লেখেন, '‘খুব ভুল না হলে টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হতে এসেছিলেন, বিজেপির নেতারা বলেছিলেন, মহারাষ্ট্রের পরেই টার্গেট রাজস্থান-ঝাড়খণ্ড, কে বলতে পারে কলকাতায় বসে ডিলিং হচ্ছিল না?প্রতিবেশী রাজ্যের সরকার ফেলার ডিলিং হচ্ছিল না, কে বলতে পারে?’ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে দাবি তুলেছেন শশী পাঁজা। কুণাল ঘোষের তোপ, 'কার টাকা বলতে পারবেন অধীর চৌধুরী?'

হাওড়ায় টাকা উদ্ধার

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক রাজেশ কচ্ছপ, নমন বিক্সল কোঙারি এবং ইরফান আনসারিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রসঙ্গত, রাজেশ কচ্ছপ ঝাড়খণ্ডের খিজরি, নমন বিক্সল কোঙারি কোলেবিড়ার বিধায়ক। আর যে গাড়ির ডিকি থেকে টাকা উদ্ধার হয়েছে তাতে লাগানো জামতাড়ার কংগ্রেস বিধায়ক ইরফান আনসারির নামে বোর্ড।

এই টাকা কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে পারেননি অভিযুক্তরা, দাবি পুলিশের। পাশাপাশি ঠিক কত পরিমাণ টাকা তাঁদের সঙ্গে ছিল, তা জানতে নিয়ে আসা হয়েছে টাকা গোণার মেশিন। পাঁচলা থানায় চলছে টাকা গোণার কাজ।

নির্দিষ্ট খবরের ভিত্তিতেই হাওড়া সিটি পুলিশ ও গ্রামীণ পুলিশের যৌথ অভিযানে গাড়িটিকে আটক করা হয় এবং উদ্ধার হয় রাশি রাশি টাকার স্তূপের বান্ডিল।

আরও পড়ুন- 'তৃণমূলের সিদ্ধান্ত শাসকদলকেই সাহায্য করবে' মন্তব্য উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget