এক্সপ্লোর

Margaret Alva on TMC : 'তৃণমূলের সিদ্ধান্ত শাসকদলকেই সাহায্য করবে' মন্তব্য উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভার

Jagdeep Dhankar : উপ রাষ্ট্রপতি নির্বাচনে একদিকে রয়েছেন NDA’র প্রার্থী সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে রয়েছেন কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা।

নয়াদিল্লি : উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential Election) অংশ না নেওয়ার সিদ্ধান্তে ফের মার্গারেট আলভা নিশানায় তৃণমূল। "তৃণমূল কংগ্রেস বিরোধী ব্লকের গুরুত্বপূর্ণ সদস্য। উপরাষ্ট্রপতি পদের মত গুরুত্বপূর্ণ নির্বাচনে নিরপেক্ষ থাকলে সেটা বিরোধীদের পক্ষে সহায়ক হবে না। এই সিদ্ধান্ত শাসকদলকেই সাহায্য করবে। এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় আছে। তৃণমূল সাংসদদের তাঁদের বিবেকবুদ্ধি অনুসারে ভোট দিতে অনুমতি দেওয়া হোক।" আবেদন উপরাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মার্গারেট আলভার (Margarate Alva)।

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত তৃণমূল

এবারের উপ রাষ্ট্রপতি নির্বাচনে একদিকে রয়েছেন NDA’র প্রার্থী সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে রয়েছেন কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা। যিনি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ ছিলেন। শেষ অবধি বিরোধীদের সঙ্গে না গিয়ে কৌশলী অবস্থান নিয়েছে তৃণমূল। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "ধনকড় যেভাবে রাজ্যপাল থাকা অবস্থায় ভূমিকা নিয়েছেন তাঁকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। মার্গারেট আলভার সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত ভাল। কিন্তু ব্যক্তিগত কেমিস্ট্রিই একমাত্র বিষয় নয়।''

রাজনৈতিক তরজা

মার্গারেট আলভার এদিনের আবেদনের ভিত্তিতে তৃণমূল নেতা তাপস রায় বলেন, 'দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত থাকার সুবাদে জানাতে পারি ভোটে দাঁড়ানো কারোর ভোটপ্রার্থনা করার মধ্যে ভুল কিছু নেই। তবে আমরা কী সিদ্ধান্ত নিয়েছি তা ইতিমধ্যেই সকলে জানেন। যদি ভবিষ্যতে দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন সিদ্ধান্ত বদলানো প্রয়োজন, তাহলে সেই পথে দল এগোবে, নাহলে যে সিদ্ধান্ত উনি নিয়েছেন তাঁর সঙ্গেই বাকিরা থাকবে।' এদিকে, গোটা বিষয় প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'এটা তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের বিষয়। আমরা চাই তৃণমূল আমাদের প্রার্থী জগদীপ ধনকড়কে সমর্থন করুক। কারণ বাংলার রাজ্যপাল ছিলেন উনি। আর যদি তাতে ইচ্ছা না থাকে তাহলে মার্গারেট আলভার পাশে দাঁড়ান। আমরা তো এমনিতেই জিতবই।'

কেন ভোটদানে বিরত তৃণমূল: উপ রাষ্ট্রপতি ভোটে বিরোধী ঐক্য ছত্রখান। কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না জানিয়েছে তৃণমূল। ২১ জুলাই শহিদ দিবসের পর সাংবাদিক সম্মেলন করে যা জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার তৃণমূলের সিদ্ধান্তে বিরোধী ঐক্যে বড়সড় ফাটল ধরল। বিরোধীদের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দেন নিজেদের ক্ষোভ। তৃণমূলের বিরোধী ঐক্য তৈরির প্রয়াসকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি উপরাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তাঁদের মতামত সেভাবে ভাবনায় আনা হয়নি বলেই অভিযোগ করেন অভিষেক। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্য, 'ঘাসফুল শিবির ভোটদানে বিরত থাকায় এনডিএ পদপ্রার্থী জগদীপ ধনকড়ের কোনও সুবিধা হবে না, অন্তত অঙ্কের বিচার তাই বলছে।'

আরও পড়ুন- 'হরিদাস ভাইপো চাকরিপ্রার্থীদের ডেকে পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে', আক্রমণ সৌমিত্র খাঁয়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget