এক্সপ্লোর

Debraj Chakraborty Arrest: আগেই জালে দেবরাজ, এবার তাঁর ৬ ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও ১ ছায়াসঙ্গীকে নোটিস, দেবরাজ ঘনিষ্ঠদের কীর্তিকলাপও ফাঁস

TMC Debraj Chakraborty: গ্রেফতার দেবরাজ, জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ঘনিষ্ঠদের তলব পুলিশের। দেবরাজ ঘনিষ্ঠ ৭ জনকে নোটিস পাঠানো হয়েছে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : গ্রেফতার দেবরাজ, জিজ্ঞাসাবাদের জন্য ঘনিষ্ঠদের তলব পুলিশের। দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস। আজই ৭ জনকে নোটিস দিয়ে হাজিরার নির্দেশ তদন্তকারী SIT-র। বিধাননগরের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনু মণ্ডলকে নোটিস। নোটিস দেওয়া হল ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণীশ মুখোপাধ্যায়কে। হাজিরা দিতে নোটিস বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর গোপাল বাগুইকে। ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকেও তলব। প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্করকেও ডেকে পাঠাল পুলিশ। হাজিরার জন্য নোটিস ধরানো হয়েছে দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকে। আজই ৬ জনকে বাগুইআটি থানায় হাজিরা দিতে নোটিস পুলিশের। 

পুলিশের দাবি, দেবরাজের তোলাবাজির নেটওয়ার্কে মধ্যস্থতাকারী ছিলেন বিনু মণ্ডল, মণীশ মুখোপাধ্যায় ও গোপাল বাগুই। পুলিশ সূত্রে দাবি, কোথাও প্রোমোটিং বা প্রজেক্ট হলে টাকা দাবি করা হত। টাকা না দিলে প্রজেক্টের কোনও খামতি বের করা হত পুরসভা থেকে। পুরসভার নোটিস ধরিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হত। প্রকল্পের কাজ বন্ধের পরও টাকা না দিলে মারধর চলত। টাকা দিলে পুরসভার নোটিসও উঠে যেত। হাজিরার জন্য নোটিস ধরানো হয়েছে দেবরাজের ছায়াসঙ্গী রতন মৃধাকে। পুলিশ সূত্রে দাবি, দেবরাজের যাবতীয় কাজকর্ম নেপথ্য থেকে পরিচালনা করতেন রতন মৃধা। 

নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা হুমায়ুন কবীরের, প্রকাশ্য সভায় উস্কানিমূলক মন্তব্যের জেরেই তলব AJUP বিধায়ককে 

গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। এবার তদন্তের কেন্দ্রে রহস্যময় সংস্থা 'ডি সি গ্লোবাল'। এই কোম্পানির আড়ালে কি লুকিয়ে চলত কুকীর্তির কারবার? পুলিশের দাবি, দুর্নীতির কালো টাকা বাজারে বিনিয়োগ করে সাদা করতেই কী খোলা হয়েছিল 'ডি সি গ্লোবাল'নামে সংস্থাটি? জবাব খুঁজছে দেবরাজকাণ্ডে গঠিত বিধাননগর কমিশনারেটের ৮ সদস্যের SIT. তদন্তকারীদের নজরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন। পুলিশের দাবি, কখনও দেবরাজ-অদিতির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে, আবার কখনও 'ডিসি গ্লোবাল' সংস্থার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা পাঠানো হয়েছে। 

ঝাড়খণ্ডে একাধিক আর্থিক লেনদেনের সূত্রও মিলেছে। ট্রাভেলস সংস্থায় টাকা বিনিয়োগ করা হয়েছে বলেও মনে অনুমান তদন্তকারীদের। পুলিশের দাবি, দেবরাজ চক্রবর্তীর সূত্রে হদিশ মেলা 'ডি সি গ্লোবাল' সংস্থাটি ২০১৫ সালে তৈরি হলেও, কোম্পানির টার্নওভারের বিষয়ে কোনও তথ্য মেলেনি। মাত্র ১ লক্ষ টাকা মূলধন নিয়ে শুরু হয়েছিল এই ইনফ্রাস্ট্রাকচার সংস্থা। পুলিশের দাবি, দেবরাজ-অদিতির বাড়ি থেকে বাজেয়াপ্ত ২টি মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল হিস্ট্রি ডিলিট করা হয়েছে। সেই ডিলিট হওয়া তথ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ফরেন্সিক পরীক্ষার জন্য় পাঠানো হচ্ছে মোবাইল ফোন ও ল্যাপটপ।

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget