TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
TMC Ex Councilor Monalisa Banerjee: প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে পড়েছে এই পোস্টার।

হিন্দোল দে, কলকাতা : তোলাবাজি, তহবিলে দুর্নীতি থেকে নির্মাণকাজে কাটমানি। এই সব অভিযোগে কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। তবে এবিষয়ে প্রতিক্রিয়া মেলেনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। ভাঙনের জেরে যখন জেরবার তৃণমূল, তখন কলকাতা উত্তরে ফের অস্বস্তি বাড়ল ঘাসফুল শিবিরের। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার।
প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে পড়েছে এই পোস্টার
ওয়ার্ডের বাসিন্দাদের নামে দেওয়া ওই পোস্টারে আনা হয়েছে তোলাবাজি, পুরতহবিলে দুর্নীতি থেকে নির্মাণকাজে বর্গফুট হিসেবে টাকা নেওয়ার অভিযোগ। শিয়ালদা এলাকার সুরেন্দ্রনাথ কলেজ, শ্রদ্ধানন্দ পার্ক সহ বিভিন্ন এলাকায় পড়েছে ওই পোস্টার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছে। তোলাবাজি, স্কোয়ারফুটে টাকা। গ্রেফতার করা হোক।' প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', 'Filmi ব্যানার্জির বিদায় হোক, আমরা চাই যোগ্য লোক', 'তোলাবাজ মোনালিসা ব্যানার্জির বিচার চাই, কর্পোরেশন ফান্ডের টাকার হিসাব চাই'। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে।
উত্তর কলকাতায় বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায় - নতুন নয়। ২০২৪-এর লোকসভা ভোটের মুখে সেই বিবাদ চরমে ওঠে। তাঁকে অন্ধকারে রেখে তাঁরই ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে - এই অভিযোগে ধর্না শুরু করেন ৪৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্য়োপাধ্য়ায়। লের বিরুদ্ধে বেসুরো হয়ে ওঠা মোনালিসার পাশে দাঁড়ান তৃণমূলের তৎকালীন রাজ্য সাধারণ সম্পাদক। পরে দলীয় নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার সেই মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার পড়ল পোস্টার। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ও পোস্টার পড়া নিয়ে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া মেলেনি মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের। যোগাযোগের চেষ্টা করা হলেও, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের মোবাইল ফোন বেজে গিয়েছে।
অন্যদিকে, DJ মামলার মধ্যেই নতুন বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন-বিরুদ্ধ কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদকে নোটিস পাঠাল কালীঘাট থানা। ২ জুলাই নোটিস পাঠানো হয়। তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়। সেই ডেডলাইনও পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার কি জবাব দেবেন অভিষেক?























