এক্সপ্লোর

Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

Sougata Ray: নির্মল ঘোষের পর তাঁর শাগরেদ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়কেও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁকেও থানা থেকে বের করার সময় ডিম ছোড়া হয়। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার জন্য়, থানা থেকে বের করতেই উড়ে আসে ডিম, কাদা। মারা হয় লাথি। জুতো নিয়েও এসেছিলেন বিক্ষোভকারীরা। ওড়িশার বালাসোরের একটি হোটেল থেকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা ও খড়দা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে খড়দা থানায় নিয়ে আসা হয়। শুক্রবার বেলার দিকে তাঁকে থানা থেকে বের করা এবং ব্যারাকপুর আদালতে তোলার সময় আছড়ে পড়ে ক্ষোভ। নির্মল ঘোষের পর তাঁর শাগরেদ, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্য়ায়কেও গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাঁকেও থানা থেকে বের করার সময় ডিম ছোড়া হয়। 

টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক 

নির্মল ঘোষের গ্রেফতার এবং তাঁকে থানা থেকে বের করে আদালতে নেওয়ার সময় ডিম ছোড়ার ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলছেন, 'আমি দুঃখিত। নির্মল ঘোষ দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। ওঁর সম্বন্ধে বলা হচ্ছে, উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন। উনি তো শ্মশানে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক হিসেবে। তা তার মধ্যে অপরাধ কোনটা সেটা আদালতে প্রমাণ হোক। আর এই ডিম ছোড়া, স্লোগান দেওয়া - আদালতের মধ্যে, যদি এগুলোই হয়, তাহলে আর আইনেরই বা কী দরকার আছে, আদালতেরই বা কী দরকার আছে। এটা বিজেপির এই সরকারের অনেক বড় ব্যর্থতা, অন্যায়ের মধ্যে এটা একটা।' 

গাড়ির সূত্র ধরেই নির্মল ঘোষের রহস্যভেদ! পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে একটি গাড়ির নম্বর পাওয়া যায়। জানা যায়, একাধিক টোল প্লাজা দিয়ে যাচ্ছিল এই গাড়িটি। সেই গাড়িকে ফলো করেই হদিশ মেলে প্রাক্তন তৃণমূল বিধায়কের। গতকাল বালাসোরে হাইওয়ের ধারে একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এই গাড়িটিকে। সেখানে পশ্চিমবঙ্গের নম্বর দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এরপর হোটেলের রেজিস্টারে দেখা যায় নির্মল ঘোষের নাম। পুলিশ সূত্রে দাবি, গত কয়েক সপ্তাহ ধরে দিল্লি-সহ একাধিক রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। গত এক সপ্তাহ ধরে এই গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সেই সূত্র ধরেই তাঁকে ট্র্যাক করা হয়। এর পাশাপাশি একটি অস্থায়ী মোবাইল ফোনও ব্যবহার করছিলেন তিনি। সেটি গতকাল বন্ধ থাকায় গাড়ির সূত্র ধরেই শেষমেষ পাকড়াও করা হয় তাঁকে। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget