এক্সপ্লোর

Kolkata: পতাকা নিয়ে হাতাহাতি, প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

TMC Conflict: জখম তৃণমূল কর্মীর নাম সঞ্জয় সাউ। তাঁর চোখের নীচে আঘাত রয়েছে। একে অপরের দিকে অভিযোগ করেছে দুই গোষ্ঠী।

হিন্দোল দে, কলকাতা: তৃণমূলের (TMC) প্রতিষ্ঠা দিবসেও পিছু ছাড়ল না গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা। এলাকা দখলকে কেন্দ্র করে চারু মার্কেট (Charu Market Police Station) থানা এলাকার টালিগঞ্জ ফাঁড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল। দলের পতাকা লাগানো ঘিরে হওয়া হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন সঞ্জয় সাউ নামে এক তৃণমূল কর্মী। একে অপরের বিরুদ্ধে দলীয় পতাকা খুলে দেওয়া ও মারধরের অভিযোগ করেছে দুই পক্ষই। এর জেরে রবিবার রাত থেকে উত্তপ্ত চারু মার্কেট থানা এলাকার ৮৯ নম্বর ওয়ার্ড (89 no. Ward)।

জখম তৃণমূল কর্মীর (TMC Worker) নাম সঞ্জয় সাউ। তাঁর চোখের নীচে আঘাত রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, গোটা ঘটনা শুরু হয়েছে দলের পতাকা লাগানো কেন্দ্র করে। দলের প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য় রবিবার রাতে পতাকা লাগাচ্ছিলেন সঞ্জয় সাউ-সহ বেশ কয়েক জন তৃণমূল কর্মী। অভিযোগ, সেইসময় তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাবির, তৃণমূল কর্মী রাজ গাজি সহ বেশ কয়েক জন পতাকা খুলে দেন। প্রতিবাদ করলে সোমবার সকালে চড়াও হয়ে মারধর করা হয়। 

উল্টোদিকে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা (TMCP) সাবিরের অভিযোগ, তাঁকে মিথ্য়া বদনাম দেওয়া হচ্ছে। তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তৃণমূলকর্মী রাজ গাজি অপর গোষ্ঠীর বিরুদ্ধে তাঁদের লাগানো পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগে পাল্টা সরব হয়েছেন। ওই এলাকা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানকার তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। 

দ্বন্দ্বের ছবি অন্যত্রও:
ঘোলায় খুন হয়েছেন এক তৃণমূলকর্মী। পুরনো মারামারির মামলায় ফেরার তৃণমূল কর্মীকে এলাকায় ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ। ইট দিয়ে তৃণমূল কর্মীর মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ঘোলা থানার অপূর্ব নগরে। মৃতের নাম বিষ্ণু বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর সময় মারামারির ঘটনায় পুলিশের খাতায় নাম ছিল তৃণমূল কর্মীর। 

প্রতিষ্ঠা দিবসের দিন তৃণমূলের (TMC) নেতৃত্বের মধ্যেও বাগযুদ্ধের ঘটনা ঘটেছে। সুব্রত বক্সি মন্তব্যের কড়া বিরোধিকা করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য়েরও তুলোধনা করেছেন। দলের মধ্যে ফের প্রকট হয়েছে নবীন-প্রবীণ দ্বন্দ্ব। 

আরও পড়ুন: পুরনো মারামারির মামলায় ফেরার ছিলেন তৃণমূল কর্মী, এলাকায় ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget