এক্সপ্লোর

Tapas Chatterjee : আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ প্রাক্তন তৃণমূল বিধায়ক, কে তিনি?

'কালীঘাট তৃণমূল'-এর ভাঙন থামার কোনও লক্ষণ নেই, আবার ভাঙন আজ ?

কলকাতা : আরও অন্ধকারে 'কালীঘাট তৃণমূল'। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন মণীশ গুপ্ত। অন্যদিকে শুক্রবার 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিচ্ছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও, খবর তেমনটাই। যাঁরা যাঁরা যাওয়ার, দয়া করে একুশের আগে তাঁরা নাম লেখান ওদের সঙ্গে। কার্যত 'ডেডলাইন' দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে খবর এবার 'ঋতব্রত-তৃণমূল'-এর পথে তাপস চট্টোপাধ্যায়। রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি।  শিবির বদলের সম্ভাবনা তাঁর প্রবল বলেই খবর। শুক্রবার বিধানসভায় গিয়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিতে পারেন তাপস চট্টোপাধ্যায়। খবর এমনটাই। 

২০১৫ সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান। বাম জমানায় দীর্ঘদিন রাজাহাট-গোপালপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০২১ সালে তৃণমূলের টিকিটে রাজারহাট-নিউটাউনে লড়ে জয়ী হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী তাপস চট্টোপাধ্য়ায় ১ লক্ষ ২৭ হাজার ৩৭৪ ভোট পেয়েছিলেন। কিন্তু ২০২৬ এ পাশা উল্টে যায়। রাজারহাট-নিউ টাউন কেন্দ্রের বিধানসভা নির্বাচনে ভোট গণনা নিয়ে কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। পুনর্গণনার পর জানা যায়, তিনি ৩১৬ ভোটে বিজেপি প্রার্থী পীযূষ কানোদিয়ার কাছে হেরে গেছেন। 

বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছড়েন কোয়েল মল্লিক। একইসঙ্গে তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্ত। অন্যদিকে 'ঋতব্রত-তৃণমূল'-এর পথে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও।  যদিও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ের মধ্য়েও, শক্ত চোয়াল দেখানোর মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বললেন, আমি কিন্তু ভয় পাচ্ছি না। যাঁরা যাঁরা যাওয়ার দয়া করে একুশের আগে তাঁরা নাম লেখান ওদের সঙ্গে। কিন্তু কোনও দিনও ভাববেন না, দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পর এক এক জন যেন এক এক রকম পন্থা অবলম্বন করছেন, বিধায়ক এবং অন্যান্য নেতা-নেত্রীদের অনেকে সরাসরি 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিচ্ছেন,সাংসদদের অনেকে সরাসরি NCPI-এর সঙ্গে মিশে গেছেন, যাঁরা মোদি সরকারকে সমর্থন করছেন। কেউ কেউ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাঁদের ফাঁকা হওয়া রাজ্য়সভার সাংসদ পদেই বিজেপির হয়ে ভোটে লড়ছেন। আর এবার কোয়েল মল্লিক, রাজ্যসভার সাংসদ পদ ছেড়েই হেভিওয়েট বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। আর তাই প্রশ্ন উঠছে, সুখেনদু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের মতো, কোয়েল মল্লিকও কি বিজেপিতে যোগ দেবেন? এদিকে কোয়েল মল্লিকের পদত্য়াগের ফলে রাজ্যসভায় 'কালীঘাট তৃণমূলের' সদস্য সংখ্যা কমে হল ৯। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget