এক্সপ্লোর

Howrah News: বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান ঘিরে প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, এবার ঘটনা উলুবেড়িয়া উত্তরে

TMC Inner Clash: উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানকে ঘিরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। একদিনের মধ্যে তৃণমূলের ব্যানারে পৃথক দুটি বিজয় সম্মিলনী।

সুব্রত গলুই, হাওড়া: উলুবেড়িয়া উত্তর (ulluberia north) বিধানসভা (assembly) কেন্দ্রের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানকে ঘিরে প্রকাশ্যে চলে এল তৃণমূলের (TMC) দ্বন্দ্ব (inner clash)। একদিনের মধ্যে তৃণমূলের ব্যানারে (TMC) পৃথক দুটি বিজয় সম্মিলনী। বিধায়ক (MLA) নির্মল মাজিকে বহিরাগত বলে আক্রমণ তৃণমূলের একাংশের। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল বিধায়ক। 

কী ঘটেছিল?
উলুবেড়িয়া উত্তরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি তপন চক্রবর্তী বলেন, ' বিধায়ক হবেন সব মানুষের। সকলের কাছে প্রিয়। তিনি অন্য কয়েক জনকে নিয়ে আসবেন, এসে পারিষদবর্গের মতো সাজিয়ে গুজিয়ে বসবেন আর লোককে গালাগালি করবেন?' পাল্টা উত্তর দিয়েছেন উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক নির্মল মাজিও। বলেছেন, 'বিরোধী গোষ্ঠীর যে অনুষ্ঠান রয়েছে সেটা আমাদের নয়। বিজেপির।' এভাবে ২৪ ঘণ্টার মধ্যে জোড়াফুলের ব্যানারে দুই বিজয়া সম্মিলনীর আয়োজনে স্বাভাবিক ভাবেই সমালোচনার সুযোগ পেয়েছে বিরোধী শিবির। বুধবার স্নেহা উৎসব ভবনে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজির নেতৃত্বে বিজয় সম্মিলনীর আয়োজন করা হয়। সেই হলেই বৃহস্পতিবার, তৃণমূলের ব্যানারে আরও একটি বিজয়া সম্মিলনী করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের প্রাক্তন সভাপতি তপন চক্রবর্তী। ছিলেন আমতা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য নেতাকর্মীরা। সেই বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন সভাপতি। বলেছেন, 'এটা বিধায়কের এর কাজ নয়। সিপিএমের থেকেও খারাপভাবে লাঞ্চিত করছে কর্মীদের। কর্মীরাই আসল সম্পদ আর সেই সম্পদকেই নষ্ট করছেন একজন বহিরাগত।' ছেড়ে দেননি নির্মলও। বলেন, 'আমাদের কিছু লোক বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ছিল। তারা যত না আসে, ততই মঙ্গল।'

আক্রমণাত্মক বিরোধী শিবির...
বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে উলুবেড়িয়ায় তৃণমূলের এই কোন্দলের সুযোগ যে বিরোধী শিবির ছেড়ে দেবে না, সেটা মোটামুটি স্পষ্ট। বস্তুত, তৃণমূলে গোষ্ঠী কোন্দলের অভিযোগ এটাই প্রথম নয়। রাজ্যের নানা প্রান্তে কম-বেশি প্রায়ই অন্তর্কলহের অভিযোগ শোনা যায়। গত বছর, পুর প্রশাসক মন্ডলী গঠনের পরই বর্ধমানে প্রকাশ্যে এসেছিল শাসকদলের গোষ্ঠী কোন্দল। পুরসভায় বিক্ষোভ দেখান বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতা। বর্ধমান পুরভায় মুখ্য প্রশাসক ও উপ মুখ্য প্রশাসক নির্বাচন করা হয়। উপ মুখ্য প্রশাসক পদে আইনুল হককে মানতে রাজি হনন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক। তিনি বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিক্ষুব্ধ তৃণমূল নেতার দাবি থছিল, বাম আমলে পুরসভার চেয়ারম্যান থাকাকালীন তৃণমূল কর্মীদের উপর অত্যাচার করেছেন আইনুল হক। দলের নিচু স্তরের ক্ষোভের কথা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতেই বিক্ষোভ। এমনটাই দাবি করেন তৃণমূল নেতা।

আরও পড়ুন:কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় ভিনরাজ্য থেকে গ্রেফতার 'পান্ডে ব্রাদার্স'

 

সেরা শিরোনাম

WB News Live : '৬ জুলাই পূর্ণ দিবস ও ১ জুলাই দুপুর ২টো পর্যন্ত হাফ ছুটি', বিজ্ঞপ্তি রাজ্য সরকারের
'৬ জুলাই পূর্ণ দিবস ও ১ জুলাই দুপুর ২টো পর্যন্ত হাফ ছুটি', বিজ্ঞপ্তি রাজ্য সরকারের
West Bengal News : সোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয় নজরে ?
সোমবার বিধানসভায় ৩টি বিল পেশ করবে বিজেপি সরকার, কোন কোন বিষয় নজরে ?
Kunal Ghosh: তারাতলাকাণ্ডে কুণালের বিস্ফোরক মন্তব্য, কাকে নিশানা করলেন তিনি?
তারাতলাকাণ্ডে কুণালের বিস্ফোরক মন্তব্য, কাকে নিশানা করলেন তিনি?
Sabyasachi Dutta: পুরনো তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত, তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ
পুরনো তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত, তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ

ভিডিও

Lake Club : রবীন্দ্র সরোবর লেকের লায়ন্স সাফারি পার্কে শিশুদের জন্য খুলে গেল নেচার ডিসকভারি পার্ক
Chok Bhanga 6ta LIVE: কলকাতায় আকাশ কালো করে প্রবল বৃষ্টি। ঘন ঘন বজ্রপাত । জল থৈ থৈ আর জি কর, SSKM
Taratala News: তারাতলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেখতে SSKM-এ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
BAN vs IND: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
CM Suvendu Adhikari: অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
অপরাধ করলে শুধু শাস্তি নয়, 'গুন্ডা' হিসেবে চিহ্নিত হলে সম্পত্তি বাজেয়াপ্ত, নতুন বিল আনছে সরকার
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
North Bengal Landslide: নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
নতুন ধসের জেরে বন্ধ NH ১০, ব্যাপক যানজট এই এলাকায়
Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Embed widget