এক্সপ্লোর

Kolaghat News: কোলাঘাটের ছাই খাদানে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির

TMC Rift In Kolaghat: কোলাঘাট ছাই খাদানের লোডিং ও আনলোডিংকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়ে স্থানীয় তৃণমূলের কংগ্রেসের শ্রমিক সংগঠনের মধ্যে। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বিটন চক্রবর্তী, কোলাঘাট: কোলাঘাটের ছাই খাদানে লোডিং-আনলোডিং সহ নানা বিষয় রীতিমতো প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক তৃণমূল শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী। অন্যদিকে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ওই শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ তৃণমূল শ্রমিক সংগঠনের আরেক গোষ্ঠীর (Kolaghat fly ass mine)। বিক্ষোভ দেখানোকে ঘিরে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রকাশ্যে আসতে কটাক্ষ করেছে বিজেপি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার কোলাঘাটের ছাই খাদানের লোডিং ও আনলোডিং সহ নানা  বিষয় নিয়ে রীতিমতো প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয় তৃণমূলের শ্রমিক সংগঠনের এক গোষ্ঠী। আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের অন্য এক গোষ্ঠীও এই বিক্ষোভের প্রতিবাদে নামে ময়দানে।

আরও পড়ুন: Hooghly News: হুগলি-চুঁচুড়া পুরসভায় ফের অচলাবস্থা, বকেয়া বেতনের দাবিতে আন্দোলন

ওই গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, দীর্ঘ ৮ মাস খাদান বন্ধ ছিল। জেলা প্রশাসনের সহযোগিতায় এই খাদানে নতুন এজেন্সি বরাদ পেয়ে কাজ শুরু করতে চাইছে। কিন্তু আমাদেরই কিছু লোক ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এই ভাবে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন।
 
যদিও বিক্ষোভকারী আরেক গোষ্ঠীর  দাবি, গোপনে ওই এজেন্সিকে কাজের বরাদ পাইয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি মেশিন দিয়ে কাজ করলে বহু কর্মীর কর্ম সংস্থান নষ্ট হবে বলেই আমরা কাজের দাবি নিয়ে আমাদের মত প্রকাশ করছি। এখানে পুলিশ প্রশাসন সহ প্লান্ট কর্তারা আছেন তাঁরাই দেখুক আমাদের দাবি ন্যায্য কিনা। ঘটনাস্থলে জেলা পরিষদের সেক্রেটারি বহু সময় উপস্থিত থাকলেও তিনি কিছুই দেখেননি বলে জানান। বিষয়টিকে কেন্দ্র করে কোলাঘাট ছাই খাদান এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আর তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফায়দা তুলতে চাইছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয় ঘাসফুল শিবিরের নেতৃত্বের। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে কোলাঘাটের ছাই খাদানে। শেষ খবর পাওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ওই শ্রমিক সংগঠনের মধ্যে মনোমালিন্য এখনও রয়েছে বলে জানা গেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: West Bengal Weather Updates: অবাধ উত্তুরে হাওয়া, আরও নামল পারদ, পুরোদস্তুর শীতের আগমন কবে? জানাল আবহাওয়া দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget