Jayprakash Majumdar: তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ডিম, চোর চোর স্লোগান
এমনিতেই পালাবদলের পর থেকে দিকে দিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে সাধারণ মানুষ।

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ডিম। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সল্টলেকের অফিসে নিয়ে গিয়ে তল্লাশির সময় ধেয়ে এল ডিম। ডিম ছুড়ে তৃণমূল নেতাকে দেখেই চোর চোর স্লোগান।
এমনিতেই পালাবদলের পর থেকে দিকে দিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে সাধারণ মানুষ। একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূল কাউন্সিলর থেকে দাপুটে নেতারা। এসবের মধ্যেই গ্রেফতার করা হল তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে।
অভিযোগ, সল্টলেক AE ব্লকে একটি ফ্ল্যাট জবরদখল করে রেখেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ফ্ল্যাটের মালিক সেটি ছাড়তে বললে, তাঁকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে বুধবার জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানা।
ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে।
সল্টলেকের বুকে যখন এই কাণ্ড, তখন দক্ষিণ কলকাতার গড়ফায় তোলাবাজির অভিযোগে পুলিশের জালে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তোলাবাজি... খুনের হুমকি... জোরজবরদস্তি টাকা আদায়-সহ অনেক অভিযোগ রয়েছে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।
এর আগে ভোটে তৃণমূলের ভরাডুবির পর, এবার, সোনারপুরে কর্মসূচিতে গিয়ে তীব্র জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। অভিষেককে ঘিরে জনরোষ, ডিম, জুতো ছোড়া হয়।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |





















