এক্সপ্লোর

Abhishek Banerjee: কার গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি, ব্রিগেডে আওয়াজ তুললেন অভিষেক

Abhishek Banerjee on Jonogorjon Sabha: অভিষেকের নিশানায় নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন 'মোদি কি গ্যারান্টি', আগে চোর চুরি করে  জেলে যেত, এখন বিজেপিতে যায়'।

কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে আজ ব্রিগেডে তৃণমূলের (TMC) ডাকে জনগর্জন সভার (Jonogorjon Sabha) আয়োজন। বড় মিছিল করে ব্রিগেডে যান তৃণমূল কর্মী, সমর্থকরা। সেই সভা থেকেই বিরোধীদের উৎখাতের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সভামঞ্চের সঙ্গে সংযুক্ত র‍্যাম্প থেকেই জনতার উদ্দেশে প্রণাম সারেন অভিষেক। মুষ্টিবদ্ধ হাত তুলে লড়াইয়ের ডাকও দেন। এরপরই বক্তব্য থেকে বিজেপিকে কড়া নিশানা ডায়মন্ডহারবারের সাংসদের।                

এদিনের ব্রিগেড মঞ্চ থেকে অভিষেক বলেন, '২ সপ্তাহর থেকেও কম ব্যবধানে ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিগত দিনে ব্রিগেডে যে জনসভা হয়েছে, তৃণমূল ছাড়া সবার ৬ মাস সময় লাগে। বিজেপির কাছে সব আছে, তৃণমূলের সঙ্গে মানুষ আছে। আগামীর রায়, স্বৈরাচারীদের বিদায়'। 

এরপরই অভিষেকের নিশানায় নরেন্দ্র মোদি। তিনি বলেন, 'দিল্লি থেকে বহিরাগত এসে বলছেন 'মোদি কি গ্যারান্টি',  আগে চোর চুরি করে  জেলে যেত, এখন বিজেপিতে যায়, এটাই মোদির গ্যারান্টি। ভোটে জিতলে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন, মানুষ জানে তাঁরা কী পেয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ঘোষণা করেছেন, সব পেয়েছে মানুষ'।

জনগর্জন সভা থেকেই এরপর অভিষেকের প্রশ্ন- 'এবার বাংলা ঠিক করুক, কোন গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি?' যারা আমাদের মুখের ভাষা বোঝে না, তাঁরা আমাদের মনের ভাষা বুঝবে?'                     

আরও পড়ুন, তৃণমূলের তালিকায় থাকতে না-ও পারেন নুসরত? প্রার্থী হতে পারেন এক প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী, কে তিনি?

কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন, 'মনে রাখবেন বাংলার সরকার গ্যারান্টি দিলে সেটা গ্যারান্টি হয়। আর দিল্লির সরকার গ্যারান্টি দিলে সেটা বর্জন হয়ে যায়। নির্বাচন এলে গ্যাস বেলুন। নির্বাচন গেলেই চুপসে যায়। হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী ২-৩ বছরের মধ্যে আমরাই করব। কেন্দ্র কিছুই করে না। আমরাই করে দেব। বিজেপি এখানে এসে বলছে, আবাসে না কি আমরা টাকা খেয়েছি। ৪৩ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি। মনে রাখবেন জমিটাও আমরা দিচ্ছি। আবার বলছি। মে মাস পর্যন্ত অপেক্ষা করব। তারপর ১১ লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। ফেজ বাই ফেজ। দিল্লির কাছে ভিক্ষে চাইব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget