এক্সপ্লোর

Abhishek Banerjee: 'বিজেপিকে ৫০-এ নামাব, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন' : অভিষেক

SIR Controversy: পশ্চিমবঙ্গে SIR শুরু হয়ে গেছে। তা নিয়ে চড়ছে বাগযুদ্ধের পারদ। যেখানে বারবার ঘুরেফিরে আসছে বিধানসভা ভোটের প্রসঙ্গে।

অর্ণব মুখোপাধ্যায়, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত হালদার, কলকাতা : কয়েকমাস পরই ২০২৬-এর বিধানসভা ভোট। কোন দল কত আসন পেতে পারে, তা নিয়ে দাবি-পাল্টা দাবিতে এখনই উত্তপ্ত রাজ্য় রাজনীতি। এই আবহে তৃণমূলের আসন বাড়ানো এবং বিজেপির আসন পঞ্চাশে নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে সুর চড়িয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি-ও।

পশ্চিমবঙ্গে SIR শুরু হয়ে গেছে। তা নিয়ে চড়ছে বাগযুদ্ধের পারদ। যেখানে বারবার ঘুরেফিরে আসছে বিধানসভা ভোটের প্রসঙ্গে। এই প্রেক্ষাপটে রাজ্য়ে SIR শুরুর দিনে, ফের ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূলের আসন ২০২১-এর তুলনায় বাড়ানো এবং বিজেপিকে ৫০-এর নীচে নামানোর চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আপনাদের ক্ষমতা থাকলে, আপনারা SIR করার পরেও, তৃণমূলে কংগ্রেসের যা ভোটের আসন ছিল ২০২১ সালে, একটা হলেও বাড়াব, কমার জায়গায় নেই, আর বিজেপিকে ৫০-এ নামাব, ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। বাংলা যেভাবে বিজেপিকে শিক্ষা দিয়েছে ২০২১-এ, ২০২৪-এ, ২৬-এও ব্যতিক্রম হবে না। যে ক'টা আবর্জনা বেঁচে রয়েছে, আপনারা দেখবেন সব কটাই বঙ্গোপসাগরে বিসর্জন দেবে বাংলার মানুষ।"

 এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "ওসব বলে লাভ নেই। গণতন্ত্রে মানুষই শেষ কথা। ছোট-বড় যেসব কথা বলছেন, এগুলো আতঙ্কের বুলি। এগুলো হেরে যাওয়ার আর্তনাদ। এসব আর্তনাদ ওঁরা করছেন, করতে দিন। আরও বাড়বে। এখন কী শুনছেন, কিছুদিন পরে আরও বাড়বে।"  

২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূল জিতেছিল ২১৫টি আসনে। আর ২০০ পার করার টার্গেট ফেল করলেও, বিজেপির আসন সংখ্যা ৩ থেকে বেড়ে হয় ৭৭। এবার বিধানসভা ভোটের আগে, SIR-ইস্য়ুকে হাতিয়ার করে কোমর বাঁধছে বিজেপি। অন্য়দিকে, সেই SIR নিয়েই বিজেপিকে খোলা চ্য়ালেঞ্জ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "যদি আপনারা  SIR করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা বাংলার সংবাদমাধ্যমকে ডেকে, সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে, বাংলার ১০ কোটি মানুষের সামনে বলুন, আমরা যদি ২০২৬ সালে হারি, আর তৃণমূলের আসন সংখ্যা ১টা হলেও বাড়ে, আমরা এক সপ্তাহের মধ্যে ২ লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব। নাহলে আপনারা যা বলবেন আমি তাই করব, আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে, গ্রহণ করুন, খেলা আপনারা শুরু করলেন, শেষ আমরা করব।" পাল্টা বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, "আমরা ভোটকে কোনও দিন খেলা বলি না। এটা আমাদের দেশের প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার। এটা কোনও খেলা না। তৃণমূলের ভয় মাননীয়ার মুখে দেখা যাচ্ছে। তৃণমূলের ভয় ওদের নেতাদের মুখেও দেখা যাচ্ছে। হয়ত অভিষেকবাবু...উনি জানেন...এই নির্বাচন তো ওঁকে এফেক্ট করবে না। উনি তো সাংসদ। জিতে এসেছেন। কীভাবে ৭ লক্ষ ভোটে জিতেছেন ? কেউ জানে না ?" কে কত আসন পাবে? কার চ্য়ালেঞ্জ বাস্তবের সঙ্গে মিলবে? সেটা বোঝা যাবে কয়েকমাস পরই।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget