এক্সপ্লোর

Abhishek Banerjee : '৫০-এর বেশি ভোটে হার', তৃণমূলে বুথ ও অঞ্চল সভাপতি বদলের নির্দেশ ; ভার্চুয়াল বৈঠকে চরম বার্তা অভিষেকের

TMC News: একাধিক জেলার নেতৃত্বকে এনিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বছর ঘুরলেই বিধানসভা ভোট। এই প্রেক্ষাপটে শনিবার, ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভূতুড়ে ভোটার নিয়ে আলোচনার জন্য আয়োজিত বৈঠকে দলের একাধিক বিষয় উঠে এল। সেখানে বেশ কয়েকটি জেলায় ভোটে পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। একাধিক জেলার নেতৃত্বকে এনিয়ে কড়া নির্দেশ দিয়েছেন তিনি।

বৈঠকের নির্যাস...

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যে ভার্চুয়াল বৈঠক করেন সেখানে তথ্য দিয়ে সবিস্তারে বিভিন্ন জেলার কোন কোন বুথে দল ৫০-এর বেশি ভোটে হারছে, এমন তালিকা পেশ করেন। সেখানে অভিষেকের তথ্য বলছে, মালদায় তৃণমূলের ধারাবাহিকভাবে খুব শোচনীয় ফল হচ্ছে। তিনি অভিযোগ করেন, নেতারা নিজেদের মধ্যে ঝগড়া করায় এই ফল হয়েছে। এমনকী পূর্ব মেদিনীপুর নিয়েও তিনি অভিযোগ করেছেন। আলিপুরদুয়ার থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা থেকে পশ্চিম মেদিনীপুর একাধিক জেলার বিভিন্ন বুথকে চিহ্নিত করে তিনি দেখান, প্রায় ৮০ হাজার ৪৯৯টি যে বুথ আছে, তার মধ্যে ১৫-২০ হাজার বুথে তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে ৫০-এর বেশি ভোটে হারছে। এই পরিস্থিতিতে অভিষেক প্রশ্ন তোলেন, লক্ষ্মীর ভাণ্ডার, আবাসের টাকা দিচ্ছে রাজ্য, এত প্রকল্প সত্ত্বেও কেন হারছে দল ? কেন বোঝানো যাচ্ছে না ? দল কী করছে ? কর্মীরা কী করছেন ? শুধু কি মন্ত্রী হলেই হবে ? দল না থাকলে মন্ত্রী কী ? কিছু কিছু নেতার আচরণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁরা দলের ক্ষতি করছেন বলে তিনি মনে করেন। একাধিক তথ্য তুলে ধরে অভিষেক একটি সিদ্ধান্ত স্পষ্ট করে দেন, যেসব বুথে দল ধারাবাহিকভাবে ৫০-এর বেশি ভোটে হারছে, সেখানে অবিলম্ব বুথ ও অঞ্চল সভাপতি বদলের জন্য জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন, আগামীদিনে ব্লক ও জেলা সভাপতি বদল করা হবে। সেই বদল হবে পারফরম্যান্সের ভিত্তিতে।

ভোটার-তালিকা নিয়ে কী বার্তা ?

ভোটার তালিকা সংশোধনে কী কী করতে হবে, তা নিয়ে এদিন একাধিক কমিটি গড়ে দিয়েছেন অভিষেক। রাজ্য স্তরের কমিটি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা, ব্লক, অঞ্চল ও টাউন, বুথ স্তর পর্যন্ত কমিটি কবে হবে, কীভাবে হবে, তাদের কাজ কী হবে, বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংশোধন করা...এমনকী গোটা বিষয়টা নিয়ে অভিষেক একটা পুঙ্খানুপুঙ্খ গাইডলাইন তুলে দিয়েছেন। সেই সময়ই আজ তথ্য নিয়ে বিভিন্ন জেলার বিভিন্ন বুথের কথা উল্লেখ করেন অভিষেক । এইসব বুথে দলের শোচনীয় ফল নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
'সবকিছুর একটা সীমা আছে,' DJ মামলায় অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget