এক্সপ্লোর

Abhishek Banerjee: 'দেশ ছেড়ে পালাবেন না, যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব', CEC-র উদ্দেশে হুঙ্কার অভিষেকের

SIR Controversy: মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু SIR। অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন।

কলকাতা : SIR-কে কেন্দ্র করে তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। গতকাল ঘোষণার পর আজ থেকেই বাংলায় শুরু এসআইআর-এর দ্বিতীয় পর্যায়। এই আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে হুঙ্কার ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ওয়ার্নিং' দিয়ে বললেন, "যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব।"

অভিষেকের কথায়, "সাংসদ হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমি এদের ওয়ার্নিং দিয়ে যাব, আজ নয় কাল, সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু। দেশ ছেড়ে পালাবেন না। বিজেপি থাকবে না। দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবেন না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব। জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর। কোনও রাজনৈতিক দলের জন্য নয়। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে। আমি পুরোটা বলতে চাই না। সময়মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব।" 

তিনি বলেন, "আপনি দুই বছর ধরে এসআইআর করেছেন ২০০২ সালে। আপনার হাতে কী জাদুকাঠি এসেছে যে আপনি দুই বছরের কাজ দুই মাসে করে দিচ্ছেন ? আমি কৌতূহলবশত জানতে চাইছি। কী জাদুকাঠি আছে আপনার হাতে, যে আপনি দু'বছরের কাজ দু'মাসে করে দিচ্ছেন ? কেন্দ্রীয় সরকারের যদি এত বড় মেকলানিজম বা জাদুকাঠি থাকে, তাহলে বাংলার চার বছরের বকেয়া পাওনা তো একদিনে ছেড়ে দেওয়া উচিত। মানুষের কথা ভেবে। তা তো ছাড়ছেন না। বিজেপির সহকারী সংস্থা হিসাবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলিহেলনে কাজ করছেন, সাংসদ হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমি এদের ওয়ার্নিং দিয়ে যাব, আজ নয় কাল, সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু।" TMC Leader Abhishek Banerjee on SIR Issue

পশ্চিমবঙ্গে শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এরাজ্য়ে SIR প্রক্রিয়া এগোবে। ইতিমধ্য়ে পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার তালিকা মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ২০০২ সালের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের এবার আর কোনও নথি দিতে হবে না। ২০০২ সালের তালিকায় মা-বাবার নাম থাকলেও আর কোনও নথি লাগবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে গিয়ে 'ম্য়াচিং' প্রক্রিয়া করে নিতে হবে। যা ভোটাররা নিজেরাই করে নিতে পারবেন।

২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের বা মা-বাবার নাম নেই, তাঁদের নথি দিয়ে নাম তুলতে হবে। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget