এক্সপ্লোর

SIR News: নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের, শুভেন্দু বললেন, 'দিল্লি পুলিশের লাঠির সাইজ ৬ ফুট'

SIR Second Phase: মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু SIR। অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন।

কলকাতা : আক্রমণ ছিলই, এসআইআর শুরু হতেই সেই আক্রমণের ঝাঁঝ বাড়ল কয়েক গুণ। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অভিষেক বলেন, "আমি আগেও যা বলেছি, আমি আজও তাই বলছি। একটা মানুষের যদি নাম বাদ যায়, একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহর দিল্লি পুলিশ আটকে দেখাক।" 

পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অভিষেককে একহাত নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "চিটিংবাজ একটা। উনি বলেছিলেন, প্রধানমন্ত্রী আবাস, MGNREGA-এ নিয়ে... রাজঘাটে ছুটছিলেন দেখেননি জুতো খুলে...শান্তনু সেন ছুটছেন, সুজিত বসু ছুটছেন...খালি পায়ে ছুটছেন। ওঁদের দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ ৬ ফুট। একবার রাজঘাটে গিয়েছিলেন, ছুটে পালিয়েছেন জুতো খুলে। এবার বলবেন জুতোগুলো কলকাতা রেখে খালি পায়ে যেতে।" 

SIR ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য় রাজনীতি । কেউ দাবি করেছেন SIR করতে দেবেন না । কেউ বলেছেন, এসআইআর ছাড়া ভোটই হবে না । অবশেষে শুরু সেই SIR। SIR নিয়ে শুরু থেকেই চড়া সুর ছিল তৃণমূলের। মমতা বন্দ্য়োপাধ্য়ায় থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন। মমতা বলেছিলেন, "বিহারে ৪০ লক্ষের বেশি নাম বাদ দিয়েছে। বাংলাতেও করতে চলেছে। করলে ঘেরাও কর্মসূচি করব। পুরো ঘেরাও হবে।" একই সুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলে রেখেছিলেন, "বাংলা থেকে যদি এরা একটা মানুষেরও মৌলিক অধিকার কাড়তে চায় বা জোর জবরদস্তি, গা জোয়ারি করে একটা মানুষের নামও বাদ দেয় তাহলে ১ লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কী যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব।"

নির্বাচন কমিশন জানিয়েছে, চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া এবং ভোটার  তালিকার সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। 

এই প্রক্রিয়াটি চলবে এক মাস। এখানেই প্রশ্ন, এক মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব ভোটার যাচাই করা কি সম্ভব হবে ? তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে তার দায় কে নেবে ?

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget