এক্সপ্লোর

TMC News: দল ছাড়ার ইঙ্গিত দিলেন তৃণমূলের আর এক নেতা, বললেন, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’

Biswajit Deb: তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলেন বিশ্বজিৎ দেব। পরাজয়ের জন্য কাঠগড়ায় তুললেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে।

কলকাতা: বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল। সেই আবহেই অস্বস্তি বাড়িয়ে ভরাডুবির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে কাঠগড়ায় তুললেন দলের নেতা বিশ্বজিৎ দেব। গত পাঁচ বছরে যে লাগামছাড়া এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তা মমতা এবং অভিষেকের নজরে পড়েনি বলে মনে করছেন না তিনি। বিশ্বজিৎ তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে তাঁর দাবি, আর কিছু দিনের মধ্যেই তৃণমূল একেবারে খান খান হয়ে যাবে। (Biswajit Deb)

এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দলনেত্রী এবং দলের সেনাপতিকে একসঙ্গে কাঠগড়ায় তুলেছেন বিশ্বজিৎ। দলের ভরাডুবির কারণ ব্যাখ্য়া করতে গিয়ে কোনও রাখঢাক করেননি তিনি। শুধু সমালোচনাই নয়, গুরুতর অভিযোগও তুললেন। দলীয় কর্মী তো বটেই, বিধায়ক এবং সাংসদদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল, মাঝখানে আইপ্যাক দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল বলেও মন্তব্য করলেন তিনি। (TMC News)

প্রশ্ন: আপনার দলের এই নিদারুণ পরাজয়ের মূল কারণ কী?

বিশ্বজিৎ: সবচেয়ে বড় কারণ আমি যেটা বলব, সেটা হল লাগামছাড়া দুর্নীতি, যেটা গত পাঁচ বছর ধরে হয়ে আসছে। আমি মনে করি দলের শীর্ষ নেতৃত্বের নজর ছাড়া এই দুর্নীতি হতে পারে না।

প্রশ্ন: শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দু'জন?

বিশ্বজিৎ: মমতাদি এবং অভিষেক। এদের নজর ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। দেখুন দু'টো গোষ্ঠী হয়ে গিয়েছিল, একটা মমতাদিকে ঘিরে, অন্যটি অভিষেককে ঘিরে। এই গোষ্ঠীর বাইরে তৃণমূলের যারা সাধারণ কর্মী, নেতা, এমনকি বিধায়ক-সাংসদরাও তাঁদের কাছে ঘেঁষতে পারতেন না। কিছু বলতে হলে আইপ্যাকের মাধ্যমে বলতে হতো। একটি রাজনৈতিক দলের থেকে এটা আশা করা যায় না। একটি রাজনৈতিক দল...অথচ বাণিজ্যিক কোনও সংস্থার মাধ্যমে, কর্পোরেট টিমের মাধ্যমে  ডিল করতে হবে, কর্মীদের ওই সংস্থার সঙ্গে ডিল করতে হবে, নেতৃত্বের সঙ্গে যোগাযোগ  থাকবে না, এটা হতে পারে না।

আরও পড়ুন: এবার পদ ছাড়লেন তৃণমূলের বড় নেতা, চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, লিখলেন, ‘মন সায় দিচ্ছে না’

প্রশ্ন: আপনি বলছেন লাগামছাড়া, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মমতা-অভিষেকের জ্ঞানত হয়েছে?

বিশ্বজিৎ: এটা হতে পারে যে তারা জানত না। মমতা বন্দ্যোপাধ্য়ায় কিছু জানত না, আর একটার পর একটা দফতরে দুর্নীতি হয়ে গিয়েছে লাগাতার, এটা কখনও হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? দুর্নীতি, কর্মীদের বঞ্চনার ব্যাপারে আমি যখনই বলতে চেয়েছি, বলতে দেওয়া হয়নি। মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গিয়েছে আইপ্যাক। সেই কারণে আমি গত তিন বছর ধরে দেখবেন দল থেকে বিচ্ছিন্ন।

প্রশ্ন: এই বিপর্যয়ের দায় কার?

বিশ্বজিৎ: এই বিপর্য়ের দায় নিশ্চয়ই মমতাদির এবং নিশ্চয়ই অভিষেকের। কারণ তাদের দু'জনের উপর দলটা চলত। তাদের দু'জনের বাইরে দল ছিল না। মাঝখানে ছিল আইপ্যাক। আর আজ দলের এই সর্বনাশের মূল হচ্ছে আইপ্যাক। আর এই আইপ্যাকের মাধ্যমেই…আইপ্যাক টাকা তুলত। কর্মীদের থেকে। যারা বলত, মনোনয়ন দেওয়ার দরকার আছে, বলত, 'বায়োডেটা দাও, টাকা দাও।'

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের, গুজরাতিদের অপমান করার অভিযোগ

প্রশ্ন: এই অভিযোগ প্রায়শই উঠছে। কিন্তু টাকা যেত কার কাছে?

বিশ্বজিৎ: টাকা যেত কোথায়, কেউ বলতে পারবে না। কিন্তু টাকা চাইত, এটা ফ্যাক্ট। টাকা নিয়ে কী করবে, তারা জানত। 

প্রশ্ন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই মুখ খুলছেন। আপনি কী বলবেন?

বিশ্বজিৎ: বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে, কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা ঘরছাড়া। উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক! কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন? বলতে হবে কেন দাঁড়াচ্ছেন না। কারণ হচ্ছে ওঁর মেরুদণ্ডটা ভেঙে গিয়েছে। মানুষের যখন মরাল ব্রেকডাউন হয়ে যায়, এই অবস্থা হয়। এত বড় একটা ঘটনা আর জি করে ঘটল। মানুষ জনপ্লাবন সরকারের বিরুদ্ধে। তখনই তো সরকারের উচিত ছিল, মমতাদির উচিত ছিল দেওয়াললিখন পড়া, শাসকের আইন কায়েম করা! উচিত ছিল দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তাহলে মানুষ বুঝত। রাস্তায় নির্বাচনী সভায় বলছেন, একটা কমিউনিটি এক মিনিটে উড়িয়ে দেবে। যে কমিউনিটির হয়ে এই কথা বলছেন, তারাও কিন্তু ভাল ভাবে নেয়নি কথাটা।

প্রশ্ন: দল তো বালির বাঁধের মতো ভেঙে পড়ছে। দল অটুট থাকবে আগামী দিনে?

বিশ্বজিৎ: প্রশ্নই নেই। প্রশ্নই নেই কোনও। টুকরো টুকরো হয়ে যাবে। আমার যা ধারণা, কিছু চলে যাবে কংগ্রেসে, কিছু লোক যাবে বিজেপি-তে, কিছু সিপিএম-এ। সাইন বোর্ড হয়ে থাকবে। আমরা আগে বলতাম না, কংগ্রেস সাইন বোর্ড হয়ে গিয়েছে, সিপিএম হয়ে গিয়েছে! তৃণমূলটাও সাইনবোর্ড হয়ে যাবে। 

প্রশ্ন: ভেঙে টুকরো হয়ে যাবে?

বিশ্বজিৎ: একদম খান খান হয়ে যাবে। খুব শীঘ্রই দেখবেন। হয়েই তো গিয়েছে। বাকিটা সময়ের অপেক্ষা। জাস্ট সময়ের অপেক্ষা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET Protest: ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
ধর্মতলার NEET আন্দোলনে গ্রেফতার ১৬ জনকেই জামিন, মামলা প্রত্যাহার বিহার, অসম, মহারাষ্ট্রেও
Rajeev Kumar Wife: রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
রাজ্যের তথ্য কমিশনের পদ থেকে ইস্তফা দিলেন রাজীব কুমারের স্ত্রী, চিঠি পাঠালেন রাজ্যপালকে
Indranil Sen: তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ! ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ
West Bengal Live News Update: চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
চাপে রাজ্যর প্রাক্তন মন্ত্রী, খারিজ আগাম জামিনের আবেদন
Advertisement

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget