এক্সপ্লোর

SIR Hearing : 'কবে আসবে বুঝতে পারছিলাম না, ফাইনালি ভালবাসার চিঠি এসেছে', SIR শুনানির লাইনে দেবাংশু ভট্টাচার্য

West Bengal SIR : 'কারো কাগজপত্রে ভুল-ত্রুটি নেই, তাও ডাক পড়েছে' বলে অভিযোগ তাঁর।

বালি : এবার SIR শুনানিতে তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। হাওড়ার বালি পঞ্চায়েতে SIR শুনানিতে সপরিবারে যান তৃণমূল নেতা। 'কারো কাগজপত্রে ভুল-ত্রুটি নেই, তাও ডাক পড়েছে' বলে অভিযোগ তাঁর।

দেবাংশু বলেন, "দারুণ লাগছে। হেভি লাগছে। সবার যেরকম লাগছে, আমারও সেরকম লাগছে। ব্যাপারটা হচ্ছে, জানা ছিল আসবে। কিন্তু, কবে আসবে না আসবে বুঝতে পারছিলাম না। শেষমেশ এসেছে, ভালবাসার চিঠি। যাইহোক, হ্যাপি নিউ ইয়ার করতে ডেকেছে। আমরাও এসেছি। মুশকিলটা হচ্ছে, কোনও ভুল-ত্রুটি কিছু নেই। কারো কাগজপত্রে। আমার ডাক পড়েছে। আমার দিদির ডাক পড়েছে। আমার দিদির তরফে অথরাইজেশন লেটার নিয়ে আমার মা এসেছে। কারণ, দিদির সম্প্রতি হাত ভেঙে গেছে। কাকার ছেলে-মেয়েরা ডাক পেয়েছেন। কী কারণে ডাক পেয়েছে সত্যি আমরা জানি না। দেড় কোটি টার্গেট দেওয়া ছিল। সেটা পূরণ করতে হবে। শুভেন্দুবাবু দিয়ে রেখেছিলেন। ওটা পূরণ করতে হবে, তাই ডাকছে।"

SIR-এর শুনানিতে নোটিস পেয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক। সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার পরিবারের ৮ সদস্যের নামও। সওকত মোল্লার দাবি, তাঁর ৯০ বছর বয়সি মাকে শুনানিতে ডাকা হয়েছে। ভাই, বোন, বৌদি, ভাইপোরাও নোটিস পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তৃণমূল বিধায়কের কথায়, "জ্ঞানেশ কুমারের কাছে প্রশ্ন, আপনার নিজের বাড়িতে যদি বৃদ্ধ মা-বাবা, যাঁদের বয়স ৯০, ৯৫, যদি থাকতেন, আপনি তাঁদের নোটিস পাঠাতে পারতেন? তাঁদের শুনানির লাইতে দাঁড় করাতে পারতেন? আমরা তীব্র নিন্দা করছি, ঠিক এইভাবে, সাধারণ মানুষকে যেভাবে হয়রান করা হচ্ছে, এই অসভ্য নির্বাচন কমিশনের আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি।" এর আগে SIR-শুনানিতে ডাক পেয়েছেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিও। 

SIR-এর শুনানি ঘিরে উঠে আসছে চূড়ান্ত হয়রানির বিভিন্ন ছবি। কোথাও অশক্ত শরীরে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে বয়স্কদের, আসছেন বিশেষভাবে সক্ষমরাও। কোথাও আবার রুজি-রোজগার ফেলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে হয়েছে লাইনে। সাধারণ মানুষের এই হয়রানির মধ্যে শুনানিতে ডাক পাচ্ছেন নেতা-মন্ত্রীদের মতো VVIP-রাও। শুনানির নোটিস পেয়ে দিনকয়েক আগে হাজিরা দেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। রবিবার দুপুর ২টো নাগাদ গিরিশ পার্কের কাছে কেশব অ্যাকাডেমিতে SIR-এর শুনানিকেন্দ্রে হাজিরা দেন শশী পাঁজা। কিন্তু মিনিট ১৫ পর বাইরে এসে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শ্যামপুকুরের তৃণমূল বিধায়ককে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget