এক্সপ্লোর

Debangshu Bhattacharya: 'আর কত ভয় পাগল রাজা', অভিষেককে ফের ED সমনে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেবাংশুর

Abhishek Banerjee: বুধবার ফের অভিষেককে সমন পাঠিয়েছে ED. নথি নিয়ে ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বকেয়া টাকার দাবিতে দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচির দ্বিতীয় দিনেই তলব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেককে। বেছে বেছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির দিনগুলিতেই অভিষেককে বার বার ডাকা হচ্ছে বলে তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে জোড়াফুল শিবির। সেই আবহে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য। (Debangshu Bhattacharya)

বুধবার ফের অভিষেককে সমন পাঠিয়েছে ED. নথি নিয়ে ৩ অক্টোবর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে ওই দিনই দিল্লিতে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে তৃণমূলের। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভের পর কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগের দিকে এগোবে প্রতিবাদ মিছিল। সেই দিনই অভিষেককে হাজিরা দিতে বলায় ED-র বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, বিজেপি-কে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সাহায্য করার অভিযোগ উঠছে। 

এদিন দেবাংশুর সোশ্যাল মিডিয়া পোস্টেও সেই ইঙ্গিতই মিলেছে। ট্যুইটারে (অধুনা X) দেবাংশু লেখেন, 'দৌড়ে এসে ছোট্ট ছেলের/টুটির উপর কামড়ে ধরিস!/আর কত ভয় পাগল রাজা/হাত পা ছুড়ে কান্না করিস?' ED-র পাঠানো সমনের যে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিষেক, সেটির সঙ্গেই এই লেখা পোস্ট করেন দেবাংশু।

আরও পড়ুন: Abhishek Banerjee: বেছে বেছে দিল্লিতে কর্মসূচির দিনই তলব! 'ওরা ভীত, সন্ত্রস্ত', ED-র সমনে বললেন অভিষেক

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের কর্মসূচি রয়েছে। ২ এবং ৩ অক্টোবর সেখানে বিক্ষোভ দেখানো হবে। ৩ তারিখই মূল কর্মসূচি, যন্ত্র মন্তরে ধর্না এবং কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্দেশে রওনা দেওয়ার কথা। অনেক দিন আগেই এর ঘোষণা হয়। আর সেই ৩ অক্টোবরই তলব করা হল অভিষেককে। এর আগে দিল্লিতে I.N.D.I.A জোটের সমন্বয় বৈঠকের দিনই অভিষেককে জিজ্ঞাসাবাদ করা হয়। নবজোয়ার কর্মসূচি চলাকালীনও তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI). তাই বেছে বেছে গুরুত্বপূর্ণ দিনগুলিতেই অভিষেককে ডাকা হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল।

অভিষেক নিজেও এ নিয়ে মুখ খুলেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর বক্তব্য, '৩ অক্টোবর দিল্লিতে বাংলার প্রাপ্য টাকার দাবিতে প্রতিবাদ আন্দোলন রয়েছে। আর তার আগে আজ আবারও আমাকে ডেকে পাঠিয়ে সমন পাঠানো হল। এতে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে, ঠিক কারা উদ্বিগ্ন, ভীত এবং সন্ত্রস্ত'। দেবাংশুর লেখাতেও তারই রেশ ধরা পড়ল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Nadia: জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
জেলেই বসেই খুনের ছক কষা হয়েছিল? কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে ৫
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget