এক্সপ্লোর

Jayprakash Majumdar Arrested : তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার

TMC Leader Arrested : বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়

কলকাতা : গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC Leader Jayprakash Majumdar Arrested)। শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ বাধে। আজ ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দু-পক্ষের বিবাদ শুরু হয়। এনিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। পরে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিস্তারিত...

বিধাননগরের একটি ফ্ল্যাট নিয়ে ঘটনা। ২০১২ সালে ফ্ল্যাটটি ভাড়া নেন জয়প্রকাশ মজুমদার। তার চুক্তির মেয়াদ ২০১৫ সালে উত্তীর্ণ হয়ে যায়। তারপরে নতুন করে কোনও চুক্তি হয়নি। তা সত্ত্বেও তিনি রাজনৈতিক প্রভাব দেখিয়ে সেই ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বলে অভিযোগ। তিনি যার সঙ্গে চুক্তি করেছিলেন, অর্থাৎ ফ্ল্যাটের যিনি মালিক তিনি মারা যান। গতমাসে তাঁর স্ত্রীর সঙ্গে ফ্ল্যাট ছেড়ে দেওয়ার কথা হয় জয়প্রকাশের। এমনই জানা যাচ্ছে। কিন্তু অভিযোগ, তা সত্ত্বেও ফ্ল্যাটটি ছাড়েননি। 

এরপর অ্যাজ ফ্ল্যাটের মালিক ওই মহিলা সেখানে তালা ঝুলিয়ে দেন। তালা খোলা ও ভাঙা নিয়ে দু'পক্ষের বিবাদ হয়। ধাক্কাধাক্কি, বচসার ঘটনা ঘটে। 

অভিযোগ, এই প্রবীণ মহিলাকে জয়প্রকাশ মজুমদার ধাক্কা মারেন। এর ভিত্তিতে তারপরে পুলিশকে ডাকা হয়। বিধাননগর উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তৃণমূল নেতাকে আটক করে নিয়ে যায়। তারপর শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিএনএসের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, খুবই খারাপ সময় চলছে জয়প্রকাশ মজুমদারের দল তৃণমূল কংগ্রেসের। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক নেতা মুখ খুলছেন। এমনকী দলটার ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সই বিতর্ককে কেন্দ্র করে তৃণমূলের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। প্রথমে উলবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। তারপর থেকে দলের মধ্যে আরও জোরাল হচ্ছে বিদ্রোহের সুর। গতকাল স্পিকার উপস্থিত না থাকলেও, দীর্ঘক্ষণ বিধানসভায় ছিলেন ঋতব্রত। তারপর আজ বড় খবর সামনে এসেছে। বুধবার তৃণমূলের ৫৮ জন বিধায়কের বৈঠক হয় বিধানসভায়। ওই বৈঠকে শামিল ছিলেন দলের বহিষ্কৃত দুই বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় এবং সন্দীপন সাহাও। এর পর সকলের সই সম্বলিত একটি চিঠি জমা দেওয়া হয় বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে, যাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার প্রস্তাব রয়েছে। মুখ্যসচেতক করার প্রস্তাব রয়েছে আখরুজ্জামানকে। সূত্রের খবর, আরও ছ’জন চিঠিতে সই করবেন বলেও জানানো হয়েছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget