এক্সপ্লোর

Kunal Ghosh: 'প্রধানমন্ত্রী আমায় চেনেন, বিজেপিতে যাওয়ার ইচ্ছা হলে...' : কুণাল

Kalyan Chaubey: ভোটের আগেরদিন অডিও ক্লিপ প্রকাশ্যে এনে কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের।

কলকাতা : 'উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন। ২০১৯ সালে লোকসভা ভোটের পরে বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। সেই সময়ও রাজ্য সভাপতি ও সংগঠনের সঙ্গে আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন। সেই সময় পার্টি তাঁকে নিতে চাই।' কুণাল ঘোষকে নিয়ে বিজেপির কল্যাণ চৌবের বিস্ফোরক এই দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বুধবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ঠিক তার আগের দিনই, কুণাল ও কল্যাণের একে অপরকে ঘিরে তোপ-পাল্টা তোপ। কুণাল বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন বলে কল্যাণ যে দাবি করেছেন এবার তার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর পরিষ্কার বক্তব্য, 'বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমায় চেনেন।'

বড় পদের টোপ দিয়ে ভোটে দলের সঙ্গে অন্তর্ঘাতের প্রস্তাব দেন মানিকতলার বিজেপি প্রার্থী। ভোটের আগেরদিন অডিও ক্লিপ প্রকাশ্যে এনে কল্যাণ চৌবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুণালের। যদিও সেই দাবি খারিজ করে কল্যাণের বক্তব্য, প্রার্থী হিসেবে ভোট চাইতে ফোন করেছিলেন। কোনও প্রস্তাব বা ঘুষ দিতে চাননি। অডিও ক্লিপ এডিট করা হয়েছে। কুণালের প্রস্তাব খারিজ করে দাবি কল্যাণের। 

কুণাল প্রসঙ্গে কল্যাণ দাবি করেন, 'কিছুদিন আগেও উনি বিজেপিতে আসতে চেয়েছেন। দায়িত্ব নিয়ে বলছি, বিজেপিতে যোগ দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবঙ্গের বাইরে মিটিং করবেন।' তাঁর সংযোজন, 'উনি বলেছেন বলে আমি ফোন করেছি। ওইদিন রাত সাড়ে ১০টায় ফোন করতে বলেছিলেন। কোথাও প্রচারে ছিলেন। তারপর ঘরে ফিরে ফোন নেবেন। তারপরে বলেন ১১টায় ফোন নেবেন। ওঁর কথায় ফোন করেছিলাম। ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই। সেহেতু উনি আমার সঙ্গে ফোনে কী কী কথা বলেছেন সেটা রেকর্ড করা থাকলে আসল বিষয়টা রাখতে পারতাম। হয়তো এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না। কিন্তু, মাস দু'য়েক বাদে যদি উনি যান এবং বিজেপিতে আসার জন্য প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্তত অবাক হব না। কারণ, আমার কাছে উনি বিজেপিতে আসার প্রস্তাব দিয়েছেন। মধ্যস্থতাকারীর মাধ্যমে  বিজেপিতে আসার প্রস্তাব দিয়েছিলেন।'  

যদিও এই অভিযোগ নস্যাৎ করে কুণাল বলেন, 'বিজেপি জড়িয়ে ভাবছে যদি বলা যায়। হাস্যকর কথাবর্তা। আমার বাড়িতে একটা সময় মুকুলদা আসতেন। বিজেপিতে নিয়ে যাওয়ার জন্য। আমি যাইনি। বিজেপি আমায় টেলিফোন অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান করেছে। আমি প্রত্যাখ্যান করেছি। লকেট চট্টোপাধ্যায় আমার বন্ধু। আমরা একসঙ্গে চা খেয়েছি। কই বলিনি তো আমি বিজেপিতে যাব। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন...কল্যাণ চৌবে। আর একটা কথা বলে রাখি, এই পচা কল্যাণকে ধরে আমায় যেতে হবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমায় চেনেন।  আমার কাকা গুজরাত ক্যাডারের আইএএস।  নরেন্দ্র মোদি যখন মুখ্যমন্ত্রী, আমার কাকা তাঁর অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন। নরেন্দ্র মোদি আমায় জড়িয়ে ছবি তুলেছেন। সেটা আমার আইনজীবীর তোলা। আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন। নরেন্দ্র মোদিকে আমি চিনি, দিলীপ ঘোষকে আমি চিনি। বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget