এক্সপ্লোর

CV Ananda Bose: সরকারি টাকার অপব্যবহার! রাজ্যপালের বইয়ের প্রকাশক কেন রাজভবন, তদন্তের দাবি কুণালের

Kunal Ghosh: সম্প্রতি রাজ্যপাল বোসের লেখা বই 'সাইলেন্স সাউন্ডস গুড' নামক বইটির চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছে, যার প্রকাশক হিসেবে নাম রয়েছে রাজভবনের।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: উপাচার্য নিয়োগ থেকে পঞ্চায়েত নির্বাচন, একাধিক বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত বেধেছে। আরও একবার ফের মুখোমুখি দুই পক্ষ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) লেখা বই নিয়ে এবার প্রশ্ন তুলল শাসকদল তৃণমূল (TMC)। রাজ্যপালের লেখা বইয়ের প্রকাশক হিসেবে নাম রয়েছে রাজভবনের (Raj Bhavan)। সেই নিয়ে তদন্তের দাবি তুলেছে তারা।

সম্প্রতি রাজ্যপাল বোসের লেখা বই 'সাইলেন্স সাউন্ডস গুড' (Silence Sounds Good) নামক বইটির চতুর্থ সংস্করণ প্রকাশিত হয়েছে, যার প্রকাশক হিসেবে নাম রয়েছে রাজভবনের। কিন্তু, রাজ্যপালের লেখা বইয়ের প্রকাশক কেন রাজভবন, বইয়ে অশোক স্তম্ভের প্রতীকই বা কেন ব্যবহার করা হয়েছে, প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন কুণাল। মঙ্গলবার রাজভবনেও গিয়েছিলেন তিনি। সেখানে রাজ্যপাল বোসের স্পেশাল সেক্রেটারিকে চিঠি দিয়ে এ নিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। কুণালের বক্তব্য, "রাজ্যপালের পদটিকে সম্মান করি। কিন্তু বেনিয়ম হয়েছে। বই বাজারে এসেছে। মুদ্রণ রাজভবনের পাবলিকেশন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে অশোক স্তম্ভ। রাজ্যপাল বই লিখলে, প্রকাশক রাজভবন হতে পারে না। রাষ্ট্রপতির অনুমোদন নিয়েছিলেন? এটা তদন্ত হওয়া দরকার।"

আরও পড়ুন: CV Ananda Bose: কপ্টার থেকে নামতে গিয়ে আহত মুখ্যমন্ত্রী, ফোন করে খোঁজ নিলেন রাজ্যপাল

বিষয়টি নিয়ে রাজভবনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। রাজ্যপাল নিজেও কোনও মন্তব্য করেননি। এবিপি আনন্দের মুখোমুখি হলে তাঁকে প্রশ্ন করা হয়, "আপনার একটি বই প্রকাশিত হয়েছে। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, রাজভবন প্রকাশক কেন হবে? বইয়ে কেন অশোক চক্র থাকা উচিত নয়...।" এর পাল্টা প্রশ্ন ছুড়ে দেন রাজ্যপাল। বলেন, "অন্য কোনও প্রশ্ন আছে?"

মাত্র পাঁচ মাস আগে, সরস্বতী পুজোর দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বাংলায় প্রতীকী হাতেখড়ি হয়েছিল রাজ্যপালের। রাজ্য সরকারের উদ্যোগেই বাংলা শিখতে আগ্রহী রাজ্যপালের জন্য সেই আয়োজন হয়। এবার তাঁর লেখা বইয়ের প্রকাশনা নিয়ে প্রশ্ন তুলে সরব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "এটা রাজ্যপালই বলতে পারবেন। কুণাল ঘোষ আগেও অনেক কিছু বলেছেন।"

তবে আপাতত পিছু হটছেন না কুণাল। রাজ্যপাল পদ এবং সরকারি টাকর অপব্যবহার হয়েছে বলে অভিযোগ তার। বিষয়টি নিয়ে তদন্তের দাবিতে সরব হয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget