এক্সপ্লোর

Shatarup Ghosh: 'হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ, শতরূপের ২২ লক্ষের গাড়ি,' তৃণমূলের নিশানায় বাম নেতা

সিপিএম নেতার গাড়ি কেনা নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের। গাড়ি কেনার তথ্য প্রকাশ্যে এনে আক্রমণে তৃণমূল।

কলকাতা: সুজন-সুশান্তের পর এবার তৃণমূলের নিশানায় শতরূপ ঘোষ (Shatarup Ghosh)। 'হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ, শতরূপের ২২ লক্ষের গাড়ি।' সিপিএম নেতার গাড়ি কেনা নিয়ে প্রশ্ন কুণাল ঘোষের। গাড়ি কেনার তথ্য প্রকাশ্যে এনে আক্রমণে তৃণমূল। 'বাবার টাকায় গাড়ি কেনা হয়েছে, কার টাকায় গাড়ি কিনব তৃণমূল বলে দেবে?' পাল্টা প্রশ্ন সিপিএম নেতা শতরূপ ঘোষের।

কী বলেন কুণাল ঘোষ? 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "শতরূপ ঘোষ সম্পর্কে কিছু তথ্য এসেছে। তাতে দেখা যাচ্ছে শতরূপ ঘোষ যাঁর ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী সম্পত্তির পরিমাণ ২ লক্ষ টাকা। একই ব্যক্তি ২০২৩ সালে গাড়ি সব মিলিয়ে ২২ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছেন। এই টাকাটা ওঁকে কে দিল? ব্যাঙ্ক থেকে লোন কী করে হবে? উনি তো হোলটাইমার। ওঁর চাকরির উপর দাঁড়িয়ে তো কোনও লোন হবে না। তাহলে যাঁর ২ লক্ষ টাকা ছিল দুবছর আগে, কী করে তিনি ২২ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলেন?'' 

শিক্ষায় নিয়োগ দুর্নীতি নিয়ে গত এক বছর ধরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবি রাজ্যবাসীর চোখ ছানাবড়া করে দিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি। যুব তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক থেকে তৃণমূলের জেলা পরিষদ সদস্য। একে একে অনেককেই গ্রেফতার করেছে সিবিআই, ইডি। যা নিয়ে পঞ্চায়েত ও সামনের বছর লোকসভা নির্বাচনের আগে যথেষ্ট চাপে রয়েছে রাজ্যের শাসকদল। এই প্রেক্ষাপটে পূর্ববর্তী বাম জমানায় নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে তৃণমূল। বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএমের পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক সুশান্ত ঘোষের পর এবার টার্গেট শতরূপ ঘোষ।  

কী জানালেন শতরূপ ঘোষ? 

পাল্টা সিপিএম নেতার বক্তব্য, "গাড়ি আমার নামে রেজিস্ট্রার্ড। গাড়ির সিংহভাগ দামটা বাবা চেকে পেমেন্ট করেছেন। ওঁদের একের পর এক নেতা ধরা পড়ছেন। এখন ওঁরা আলোচনার মোড় ঘোরানোর জন্য কখনও সুজনদার স্ত্রীর সম্পর্কে, কখনও আমার গাড়ি কেনার বিষয়ে কথা বলছেন।''



আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-র দাবিতে অব্যাহত আন্দোলন, সরকারি অফিস ও স্কুলে ধিক্কার দিবস পালনের ডাক

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget