এক্সপ্লোর

Kunal On Jagdeep Dhankhar Resigns: 'উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা, শুধু স্বাস্থ্যই কারণ ? ', পোস্ট কুণাল ঘোষের

Kunal On Jagdeep Dhankhar: স্বাস্থ্যের কারণ দেখিয়ে হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা, কী প্রতিক্রিয়া কুণালের ?

কলকাতা: আজও রাজ্যসভা পরিচালনা করেছেন জগদীপ ধনখড়। এদিকে হঠাৎ উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনখড়ের ইস্তফা। স্বাস্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির পদত্যাগ। এই ইস্যুতে আরোগ্য কামনা করে সোশ্যাল পোস্ট করেছেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে কুণাল বলেছেন, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা। শুধু স্বাস্থ্যই কারণ ? যদি হয় সুস্থ হয়ে উঠুন। অন্যথায় কৌতূহল থাকল।'

আরও পড়ুন, 'বাংলা ভাষাই শুদ্ধ বলতে পারেন না, আবার হিন্দি বলবেন ?' নিশানা দিলীপের

এবার উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষের আগেই, ইস্তফা দিলেন জগদীপ ধনকড়। সোমবার সকালে রাজ্য়সভা পরিচালনা করলেন সন্ধেয় আচমকাই ইস্তফার ঘোষণা করলেন ২০২২ সালের ১১ অগাস্ট দেশের ১৪তম উপরাষ্ট্রপতি হয়েছিলেন জগদীপ ধনকড়। ২০২৭ সাল অবধি উপরাষ্ট্রপতি হিসেবে মেয়াদ ছিল তাঁর। কিন্তু, ২ বছর বাকি থাকতেই সেই পদে ইস্তফা দিলেন তিনি।

রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ মেনে চলার জন্য় এখনই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।দ্বিধাহীনভাবে সমর্থন এবং দারুন সম্পর্ক বজায় রাখার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতির কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন আমার কাছে অমূল্য এবং আমার দায়িত্ব পালনের সময় আমি অনেক কিছু শিখেছি।সাংসদদের কাছ থেকে আমি যে উষ্ণতা, আস্থা এবং স্নেহ পেয়েছি তা সব সময় আমার মনে থাকবে। 

সোমবারই সংসদে বাদল অধিবেশন শুরু হয়।এদিন সকালেও চেয়ারম্য়ান হিসেবে রাজ্য়সভা পরিচালনা করেন জগদীপ ধনকড়। তারপর রাতে হঠাৎ স্বাস্থ্য়ের কারণ দেখিয়ে পদত্য়াগের সিদ্ধান্ত কেন? তা নিয়ে কিছুটা কৌতুহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সিপিএমের রাজ্য়সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের গলাতেও কৌতুহলের সুর! সিপিএম রাজ্য়সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রহস্য়জনক। পিছনে আরএসএসের খেলা থাকতে পারে। 

জগদীপ ধনকড়ের আগে উপরাষ্ট্রপতি পদে মেয়াদ শেষের আগে ইস্তফা দিয়েছেন আরও দু'জন।ভি ভি গিরি এবং আর ভেঙ্কটরমণ।তবে এই দু'জনই রাষ্ট্রপতি হওয়ার জন্য় মাঝপথেই ইস্তফা দিয়েছিলেন। ধনকড় জানালেন তিনি শারীরিক কারণে ইস্তফা দিচ্ছেন!উপরাষ্ট্রপতি পদে থাকাকালীন সহযোগিতার জন্য় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্য়দের ধন্য়বাদও জানিয়েছেন জগদীপ ধনকড়।

এবার তাঁর জায়গায় দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন কে? সেটাই দেখার।এক্ষেত্রে শাসক ও বিরোধীরা কি ঐকমত্য়ে পৌঁছতে পারবে না কি যেভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড়, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-র প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে যেভাবে উপ রাষ্ট্রপতি হয়েছিলেন, এবারও সেরকমই ভোটাভুটি হবে? ধনকড় যখন উপ রাষ্ট্রপতি হয়েছিলেন, তখন ভোটাভুটি থেকে বিরত থেকেছিল তৃণমূল।

 


Kunal On Jagdeep Dhankhar Resigns: 'উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা, শুধু স্বাস্থ্যই কারণ ? ', পোস্ট কুণাল ঘোষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget