এক্সপ্লোর

Partha Chatterjee: দূরত্ব তৈরি দলের, খোঁচা ফিরহাদের!পরিচিত মহলে ক্ষোভ পার্থের

TMC leaders:নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর, পার্থ চট্টোপাধ্য়ায়কে সাসপেন্ড করেছে তৃণমূল।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: গ্রেফতারির পর পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন তৃণমূলের একাধিক নেতা। এবার তা নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের দাবি, বৃহস্পতিবার পরিচিত মহলে ফিরহাদ হাকিমের নাম করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জেল থেকে বেরোলে প্রথম কোথায় যাবেন, তাও বৃহস্পতিবার স্পষ্ট করে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর, পার্থ চট্টোপাধ্য়ায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। বন্দি থাকাকালীন তিনি বারবার তৃণমূলের পাশে থাকার বার্তা দিলেও, দলের একাধিক নেতার বক্তব্য়ে, তাঁর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা স্পষ্ট ধরা পড়েছে। এই প্রথমবার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব!

ফিরহাদের মন্তব্য:
সম্প্রতি পার্থ চট্টোপাধ্য়ায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য় করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'টাকা দিয়ে চাকরি হলে তা খুবই লজ্জার। দুর্নীতি করে থাকলে পাপ করেছে। এই পার্থদাকে আমি চিনি না। আমার অচেনা লাগছে।' সূত্রের দাবি, বৃহস্পতিবার আলিপুর আদালতে পরিচিতমহলে এনিয়ে মুখ খোলেন পার্থ চট্টোপাধ্য়ায়। ক্ষোভের সুরে তিনি বলেন, ফিরহাদ হাকিম আমাকে না চিনলেও, আমি তাঁকে আর তাঁর পরিবারের সবাইকে খুব ভাল করে চিনি। নিয়োগ দুর্নীতির তদন্তে, পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা। উদ্ধার হয়েছিল কয়েক কোটি টাকা মূল্যের গয়না। 

সম্প্রতি টাকা উদ্ধার নিয়েও দল হিসেবে কার্যত দায় ঝেড়েছে তৃণমূল। সূত্রের দাবি, বৃহস্পতিবার এনিয়েও পরিচিতমহলে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, 'পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয়নি বলছে! এ কী সাংবাদিক বৈঠক! পার্টি অফিস থেকে টাকা উদ্ধার হয় নাকি!'

পার্থ চট্টোপাধ্য়ায়ের গ্রেফতারির পর প্রায় আটমাস কেটে গেছে। বন্দিদশা থেকে মুক্তি পেলে প্রথম কোথায় যাবেন, তা-ও এদিন বলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, পরিচিতমহলে তিনি বলেন, বেরোলে সবার আগে সাংবাদিক বৈঠক করব। আর বেরিয়ে সবার আগে নিজের বিধানসভা কেন্দ্রে যাব।

পার্থর আর্জি:
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের মামলার শুনানি রয়েছে আগামী ২৩ মার্চ। সেই উপলক্ষ্যে আদালতে পেশ করা হবে পার্থকে। আর সেই দিনই আদালতে কথা বলতে চেয়ে আর্জি জানিয়েছেন তিনি। যেদিন আদালতে জামিনের মামলার শুনানি হবে, সে দিন আদালতে কিছু বলতে চান তিনি। তার জন্য যেন পাঁচ মিনিটের জন্য তাঁকে কথা বলতে দেওয়া হয়, আর্জি জানিয়েছেন পার্থ।

আরও পড়ুন: একের পর এক কাঁটা! এবার কী নয়া কৌশল? আজ বৈঠকে তৃণমূল

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election News Live Updates: 'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'মানুষকে জব্দ করতে চেয়েছিল, ভোটবাক্সে নিজেরাই জব্দ হয়ে গিয়েছে', বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal Election 2026: হঠাৎ কসবা বিধানসভার গণনাকেন্দ্র বদল? হাইকোর্টে ধাক্কা তৃণমূল প্রার্থী জাভেদ খানের, মামলা খারিজ করে বিচারপতি বললেন...
হঠাৎ কসবা বিধানসভার গণনাকেন্দ্র বদল? হাইকোর্টে ধাক্কা তৃণমূল প্রার্থী জাভেদ খানের, মামলা খারিজ করে বিচারপতি বললেন...
ICSE Topper: দশম শ্রেণীর আরোহণ ভেবেছিল মোটামুটি একটা রেজাল্ট হবে, ৪৯৯ পেয়ে 'অবাক' ICSE-র টপার!
দশম শ্রেণীর আরোহণ ভেবেছিল মোটামুটি একটা রেজাল্ট হবে, ৪৯৯ পেয়ে 'অবাক' ICSE-র টপার!
BIG NEWS: ধর্নায় তৃণমূল, রাস্তায় বসলেন কুণাল ঘোষ-শশী পাঁজা, কলকাতার এই স্ট্রং রুমের সামনে বেনজির দৃশ্য
ধর্নায় তৃণমূল, রাস্তায় বসলেন কুণাল ঘোষ-শশী পাঁজা, কলকাতার এই স্ট্রং রুমের সামনে বেনজির দৃশ্য

ভিডিও

West Bengal Election 2026: পঞ্চসায়রে BJP এজেন্টের অফিস ভাঙচুর, ভাঙা হয়েছে CCTV
West Bengal Election 2026: পর্ণশ্রীতে ২ RSS কর্মীকে মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে
West Bengal Election 2026: হলদিয়ায় TMC-র পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ
Exit Poll 2026( পর্ব ৩ ): দ্বিতীয় দফাতেও লাইনে ভোটারের ঢল, ২ দফায় ভোট পড়ল প্রায় ৯৩% । শেষ হাসি হাসবে কে? | ABP Ananda LIVE
Exit Poll 2026( পর্ব ২ ): শেষ হাসি হাসবে কে? EVM বন্দি বাংলার সাড়ে ৬ কোটি ভোটারের রায় | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget